জুলাই, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় সাধারণ মানুষের সেবায় অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার দিলো নাম প্রকাশে অনিচ্ছুক শুভাকাঙ্খি

করোনার সংকটময় মুহুর্তে কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’কে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মাস্ক, অক্সিমিটার, হ্যান্ড মাইকসহ আনুসাঙ্গিক সামগ্রি প্রদান করেছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শুভাকাঙ্খি। বৃহষ্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলা মোড়ে ‘সেবা’র অস্থায়ী কার্যালয়ে অনানুষ্ঠানিক ও অনাড়ম্বর এক অনুষ্ঠানে ওই শুভাকাঙ্খির ছোট দুই শিশু পুত্র স্বাস্থ্যসেবা সামগ্রিগুলো ‘সেবা’র কর্মকর্তাদের হাতে হস্তান্তর করেন। গত বছর থেকে করোনা এবং করোনা উপসর্গে মৃত ব্যক্তিদের দাফন-সৎকার কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’। কলারোয়া উপজেলাব্যাপী এখন পর্যন্তবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৫ জনের করোনা, সাতক্ষীরা মেডিকেল থেকে ৮দিন পর আসলো রিপোর্ট

কলারোয়ায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহষ্পতিবার (৮ জুলাই) আসা রিপোর্টে এ তথ্য জানা গেছে। এদিন কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৩১ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৬ শতাংশ। অপরদিকে, গত ৩০ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে দেয়া ৩০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট ৮ জুলাই এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কবরস্থানের প্রবেশ পথে পুকুর খননে বাধা দেয়ায় ইউপি সদস্য লাঞ্ছিত!

কলারোয়ায় কবরস্থানের প্রবেশ পথ আটকিয়ে পুকুর খননের প্রতিবাদ করায় এক ইউপি সদস্য লাঞ্চিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে। ঘটনার বিবরণে ও ইউপি সদস্য শাফিজুল ইসলাম শাফি বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে অভিযোগ করে বলেন, ‘তার ওই গ্রামে ২ দাগে সাড়ে ১১শতক জমি আছে। এরমধ্যে এক দাগে সাড়ে ৩ শতক ও আরেক দাগে ৮ শতক জমি রয়েছে। ওই জমির মধ্যে তার পারিবারিক কবরস্থান ও পুকুরের কিছু অংশ রয়েছে। ওই পুকুরটি পড়ে থাকায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনায় মৃত্যু কমছেই না, উপসর্গে ফের ১০ জন, ৮ দিনে ৬১

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ৩৯৫ জন। এ ছাড়া আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। এদিকে ২৪ ঘণ্টায় জেলায় ২৮৩ জনের নমুনা পরীক্ষা শেষে ৭৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।বিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গায় নজর কেঁড়েছে ‘কালো মানিক’

মৎস্য ঘেরের পাশাপাশি ২০১৫ সাল থেকে গবাদিপশু পালন করে সফলতা পেয়েছেন আব্দুল মান্নান নামের এক যুবক। প্রথমে ২টি গরু দিয়ে শুরু করলেও তার খামারে এখন ১০টি গরু। তার মধ্যে ১৮ মন ওজনের সব থেকে বড় গরুটির নাম কালো মানিক। গায়ের রং কালো বলে গরুটির নাম দেয়া হয়েছে কালো মানিক। এ বছর ঈদুল আজহা উপলক্ষে ৫ লক্ষ টাকায় ওই গরুটি বিক্রি করার প্রত্যাশা রয়েছে খামারী আব্দুল মান্নানের। জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলারবিস্তারিত পড়ুন
শার্শার ১১টি ইউনিয়নে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দিলেন এমপি আফিল

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি নিজস্ব অর্থায়নে শার্শা উপজেলার ১১টি ইউনিয়নেঅক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) শার্শা উপজেলার করোনা আক্রান্ত রোগীদের সু-চিকিৎসার জন্য শেখ আফিল উদ্দিন এমপি’র দেয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইউনুস আলীর কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরবিস্তারিত পড়ুন
মণিরামপুরে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু, মোট আক্রান্ত ২২৫

থামছেনা মণিরামপুরে করোনার উর্ধ্বগতি। দিন যত অতিবাহিত হচ্ছে ততই রোগী এবং মৃত্যু সংখ্যা বৃদ্ধি হতেই চলেছে। বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে দুই নারী-পুরুষের মৃত্যু হয়েছে মণিরামপুরে। অপর দিকে এদিন নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা পজেটিভ মিলেছে বলে জানিয়েছেন হাসপাতালের টিএইচএ শুভ্রা রানী দেবনাথ। এদিয়ে তাদের তত্ত্বাবধায়নে এখন পর্যন্ত মোট ২২৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম বলেন, বৃহস্পতিবার সকালে শ্যামকুড় ইউনিয়নের নাগোরঘোপ গ্রামে আছর আলী (৬৮)বিস্তারিত পড়ুন
লকডাউন: কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা

কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহ কার্যকরী করতে যশোরের কেশবপুরে করোনার ভয়াবহ পরিস্থতি সামাল দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন প্রশাসন । যশোরের কেশবপুরে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহ কার্যকর করতে বৃহস্পতিবার প্রথম দিনে উপজেলার বিভিন্ন হাটবাজারে ও গ্রামাঞ্চলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৬ ব্যক্তিকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব নালতা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এগুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, ‘মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক ওহিদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরেবিস্তারিত পড়ুন
সুন্দরবনে চাকদহ খাল থেকে আটক ২০০ পিস গরান কাঠ

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরারেঞ্জের আওতায় বন বিভাগ কৈখালী ষ্টেশনের কর্মকর্তাবৃন্দ কর্তন নিষিদ্ধ ২ শত পিস গরান কাঠ ও ২টি নেীকা আটক করেছেন। বন বিভাগ সুত্রে প্রকাশ, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সুন্দরবনে টেংরাখালী টহল ফাঁড়ির চাকদহ খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ২ শত পিচ গরান কাঠ ও ২টি নৌকা আটক করেন। কৈখালী ষ্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে টেংরাখালী টহল ফাঁড়ির কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে কাঠ ও নেীকা আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করাবিস্তারিত পড়ুন

