সোমবার, জুলাই ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ভুল চিকিৎসার অভিযোগ: সাতক্ষীরায় এক পা হারিয়ে পঙ্গু এক ব্যক্তি!

এক পা হারিয়ে পঙ্গু হয়ে পড়লেন সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী কামরুল ইসলাম। একটি দুর্ঘটনা থেকে চিকিৎসার মাধ্যমে তাকে সারানোর নামে ভুল চিকিৎসা হয়েছে বলে অভিযোগ করে এ ব্যাপারে তিনি দায়ী করেছেন সাতক্ষীরার সদর হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডা. হাফিজউল্লাহ্কে। তার পায়ের ক্ষতি করলেন কেনো একথা জানতে গিয়ে ওই ডাক্তারের কাছে লাঞ্ছিত হয়েছেন কামরুল ইসলামের স্ত্রী মেহেরুন্নেছা। তিনি এ ঘটনায় সাতক্ষীরা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করে ক্ষতিপূরণ দাবি করেছেনবিস্তারিত পড়ুন

আশাশুনির চেয়ারম্যান জাকিরকে সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন কর্তৃক ফেসবুক আইডিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কুরুচিপূর্ণ বক্তব্য পোষ্ট করার প্রতিবাদে ও তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। স্থানীয় ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাষ্টার রিয়াসাত আলী মামুনের সভাপতিত্বে ও আ’লীগ নেতাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী পেল কিশোরগঞ্জে ১৫০ পরিবার

কিশোরগঞ্জে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার দরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে বিউটি পার্লার, সেলুন, মিশুকচালক ও গৃহকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর এসব উপহারসামগ্রী তুলে দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- জনপ্রতি ১০ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি ডাল, ৩ কেজি আলু ও এক কেজি লবণ। এসময়বিস্তারিত পড়ুন

করোনা-উপসর্গে টাঙ্গাইলে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪

টাঙ্গাইলে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে। বেড়েই চলেছে জেলায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একইসময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৪ জনের। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান। তিনি জানান, বুধবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত টাঙ্গাইলের ৬৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৫৪ জনের শরীরেবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। তারা দুই মহাসড়কের মাঝে ট্রাক, পিকআপ ভ্যান ও বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে রেখেছেন। এতে সড়কে কয়েকশ যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে উপজেলার শিল্পনগরী কাঁচপুরে সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ২টায়ও বিক্ষোভ করতে দেখা যায়। খবরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসহায়দের মাঝে রেড ক্রিসেন্টের খাবার বিতরণ অব্যাহত

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া অসহায় রিকসা-ভ্যান চালকদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ২নং ওয়ার্ডে কাটিয়া সরকার পাড়া এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাস শ্রমিকদের মাঝে রান্না করা খাবার বিতরণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বাস শ্রমিক ও অসহায় খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিনের ন্যায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে বাস শ্রমিকদের মাঝে এ রান্না করা খাবার বিতরণবিস্তারিত পড়ুন

হাইতির প্রেসিডেন্ট খুন: পুলিশি অভিযানে নিহত ৪

নিজ বাসায় হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে রাজধানী পোর্ট-ও-প্রিন্স থেকে সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে। খবর বিবিসির। পুলিশ প্রধান লিওন চার্লেস সাফ জানিয়ে দিয়েছেন, হত্যাকারীদের মেরে ফেলা হবে নয়তো তাদের আটক করা হবে। স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) পোর্ট-ও-প্রিন্সে অবস্থিত প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়ে প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে হত্যা করে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত তার স্ত্রীও মৃত্যুর সঙ্গে পাঞ্জাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি জগলুল হায়দার

করোনাভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে বেশিরভাগ রোগী শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। এ অবস্থায় অনেক করোনা রোগীর হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিয়ে অক্সিজেন স্বল্পতার কারণে অনেকে মৃত্যুবরণও করছেন। এই ক্রান্তিকালে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার’র পক্ষ থেকে মহামারী করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা তথা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি ফ্রি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন এমপি পুত্র উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম সায়েদ বিনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ৩

ভূমিহীন জনপদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে জখম করা হয়ছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চিংড়িখালি ব্রীজের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের নবাব আলী সরদারের ছেলে শহীদুল ইসলাম, তার ভাই রবিউল ইসলাম ও একই গ্রামের শওকত হোসেনের ছেলে তাউহিদ হোসেন। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন শহীদুল ইসলাম জানান, চিংড়িখালির সরকারি ৩০০ বিঘাবিস্তারিত পড়ুন