সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাইতির প্রেসিডেন্ট খুন: পুলিশি অভিযানে নিহত ৪

নিজ বাসায় হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছে।
এ ছাড়া অভিযান চালিয়ে রাজধানী পোর্ট-ও-প্রিন্স থেকে সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে।

খবর বিবিসির।

পুলিশ প্রধান লিওন চার্লেস সাফ জানিয়ে দিয়েছেন, হত্যাকারীদের মেরে ফেলা হবে নয়তো তাদের আটক করা হবে।

স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) পোর্ট-ও-প্রিন্সে অবস্থিত প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়ে প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে হত্যা করে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত তার স্ত্রীও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই তদন্ত শুরু করে দেশটির পুলিশ। এর মধ্যেই বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরা ছিল। সঙ্গে ছিল ভারী অস্ত্রশস্ত্র। যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযানে এমনটা দেখা যায় বলে প্রতিবেদনে দাবি করা হয়। তবে হাইতিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এমন দাবি নাকচ করে দিয়েছেন। তার ধারণা, পেশাদার ভাড়াটে খুনিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

হত্যাকাণ্ডের পর অস্থিতিশীলতা বিরাজ করছে হাইতিজুড়ে। বন্ধ করে দেওয়া হয়েছে সীমানা। ঘোষণা করা হয়েছে দুই সপ্তাহের রাষ্ট্রীয় শোক। একই সঙ্গে জারি করা হয়েছে মার্শাল ল’। তবে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতের কথাও জানান তিনি।

গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এ বছরের শেষনাগাদ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের অঙ্গীকার করেন জোসেফ।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ বলেছেন, হত্যাকারীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি। মার্কিন দূতাবাস থেকে নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের কোনো সেনা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না।

তবে তিনি কত দিন অন্তর্বর্তীকালীন ক্ষমতা ধরে রাখতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী হিসেবে এরিয়েল হ্যানরির নাম ঘোষণা করেন নিহত প্রেসিডেন্ট মোইসি। যার এখনো শপথ নেওয়া বাকি।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা নেয়া জোভেনেল মোইসির বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগে সহিংস বিক্ষোভ করে আসছে সাধারণ মানুষ। এ ছাড়া গ্যাং সহিংসতা, কিডনাপসহ সন্ত্রাসী কার্যক্রম সম্প্রতি আগের যে কোনো সময়ের তুলনায় বেড়ে গেছে। দরিদ্র এই দেশটিতে ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদেশ জারি করে ক্ষমতায় ছিলেন মোইসি।

হাইতির প্রেসিডেন্টকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবিলার আহ্বান জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

নিন্দা জানিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী