মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির চেয়ারম্যান জাকিরকে সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন কর্তৃক ফেসবুক আইডিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কুরুচিপূর্ণ বক্তব্য পোষ্ট করার প্রতিবাদে ও তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

স্থানীয় ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাষ্টার রিয়াসাত আলী মামুনের সভাপতিত্বে ও আ’লীগ নেতা আক্তারুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ ফকির, ইউনিয়ন আ’লীগ সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কাজল, ইউনিয়ন কৃষকলীগ সদস্য সচিব হারুন উর রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ জুলাই প্লাবিত প্রতাপনগরের বানভাসি অসহায় মানুষের খোঁজ খবর নিতে আসেন আশাশুনি উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিলসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ।

তারা এ সময় বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং তাদের সাথে মত বিনিময় করেন। এটাকে পুঁজি করে ইউনিয়ন আ.লীগ সভাপতি চেয়ারম্যান শেখ জাকির তাঁর নিয়ন্ত্রিত প্রতাপনগর ইউনিয়ন আ.লীগ ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ বক্তব্য লিখে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালান। বক্তারা এ সময় চেয়ারম্যান জাকিরের নানা অনিয়ম দূর্নীতির কথা তুলে ধরেন এবং এ ঘটনার প্রতিবাদ জানান। একই সাথে তারা তাকে ইনিয়ন আ’লীগের সভাপতির পদ থেকে বহিষ্কারের জোর দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন