বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউন: কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা

কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহ কার্যকরী করতে যশোরের কেশবপুরে করোনার ভয়াবহ পরিস্থতি সামাল দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন প্রশাসন ।

যশোরের কেশবপুরে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহ কার্যকর করতে বৃহস্পতিবার প্রথম দিনে উপজেলার বিভিন্ন হাটবাজারে ও গ্রামাঞ্চলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৬ ব্যক্তিকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি দিকনির্দেশনা না মানার কারণে বৃহস্পতিবার দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ ব্যক্তিকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সাথে উপস্থিত ছিলেন পেশকার হায়দার আলী, সেনা সদস্যসহ পুলিশ প্রশাসন।

অন্যদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি দিন রাত পরিশ্রম করে চলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন। স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ অব্যাহত রেখেছেন। করোনায় আক্রান্ত ব্যাক্তিদের বাড়ী বাড়ী খাদ্য ও বিনামূল্যে পৌঁছে দেওয়ায় প্রশংসা কুড়িয়েছেন। সাথে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ ডিভিশনের সদস্যগণেরও যথেষ্ঠ ভূমিকা পালন করে চলেছেন।

একই রকম সংবাদ সমূহ

৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃতী সন্তান ও রাজগঞ্জ সরকারিবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল