আগস্ট, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তলুইগাছায় যৌন নির্যাতিত গৃহবধুকে উদ্ধার করলো বিজিবি

ভাগিয়ে এনে যৌন নিপীড়ন শেষে ভারতে পাচারের কবল থেকে রক্ষা পেয়েছে বন্ধুর সাবেক স্ত্রী এক গৃহবধূ। বিজিবি ও একজন ইউপি সদস্য তাকে একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছেন। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা গ্রামে এ ঘটনা ঘটে। বাঁশদহা ইউপি সদস্য আবদুস সামাদ ওই গৃহবধূর বরাত দিয়ে জানান, হাওয়ালখালি গ্রামের স্বামী পরিত্যক্ত গৃহবধুর সাথে ভালবাসার সম্পর্ক গড়ে তোলে তার বন্ধু একই গ্রামের বাবু। সম্প্রতি বাবু তলুইগাছা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণবিস্তারিত পড়ুন
‘করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলে আবারো লকডাউন’

দেশের করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে আবারো বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলে আবারো লকডাউন দেওয়া হবে।’ কঠোর বিধিনিষেধ শিথিল করে বুধবার থেকে চালু হয়েছে দোকানপাট ও বিপণিবিতান। সড়কে যানবাহন চলাচল শুরু হলেও অর্ধেক গাড়ি চলাচলেরবিস্তারিত পড়ুন
কুমিল্লায় টাকা ও স্বর্ণ লুটের অভিযোগে ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা অনলাইন

কুমিল্লায় নগদ টাকা, স্বর্ণালংকার লুট এবং মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগে তিন এসআইসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ। ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে গত ৯ আগস্ট কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে মামলাটি করেন। অভিযুক্তরা হলেন, ব্রাহ্মণপাড়া থানার এসআই সাইফুল ইসলাম, জীবন কৃষ্ণ মজুমদার, কামাল হোসেন, এএসআই কৃষ্ণ সরকার, মতিউর রহমান, পুলিশ সদস্য নুরুজ্জামান ও জামাল হোসেনসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামিবিস্তারিত পড়ুন
১৯ আগস্ট থেকে সড়কে শতভাগ বাস চলবে

আগামী ১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে গণপরিবহন। যদিও আগে থেকেই ট্রেন ও লঞ্চ শতভাগ যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে। ১৯ আগস্ট থেকে বাসও শতভাগ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। ১৯ আগস্ট থেকে বিনোদনকেন্দ্র ও গণপরিবহন পুরোপুরি খুলে দিয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন বলা হয়, আসন সংখ্যার অর্ধেক ব্যবহার করে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রগুলোও খুলতে পারবে। গত ৩ আগস্ট অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণবিস্তারিত পড়ুন
খুলছে পর্যটন-বিনোদনকেন্দ্রও, উঠছে সড়কে অর্ধেক যান চলার নিয়ম

এবার আসন সংখ্যার অর্ধেক ব্যবহার করে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রও খুলে দিচ্ছে সরকার। একইসঙ্গে সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও উঠে যাচ্ছে। আগামী ১৯ আগস্ট থেকে বিনোদনকেন্দ্র ও গণপরিবহন পুরোপুরি খুলে দিয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৩ আগস্ট অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুনবিস্তারিত পড়ুন
সবাই পেলেও রোহিঙ্গাদের করোনার টিকা দিচ্ছে না মিয়ানমার

বিশ্বের অন্যান্য দেশের মত মিয়ানমারেও ছড়িয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া শুরু করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। তবে এই কর্মসূচিতে সবাইকে অন্তর্ভূক্ত করা হলেও রাখা হয়নি দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের রোহিঙ্গা জনগোষ্ঠিদের। এ সম্পর্কে দেশটির সামরিক জান্তা-নিয়োগকৃত সিটওয়ে অঞ্চলের প্রশাসক কিয়াউ লুইন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ১০ হাজার মানুষকে টিকাদানের লক্ষ্য নিয়ে তাদের কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রবীণ, স্বাস্থ্যসেবা কর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বৌদ্ধ সন্ন্যাসীদের অগ্রাধিকার দেয়াবিস্তারিত পড়ুন
অপু সভাপতি, বিপ্লব সম্পাদক।
মনিরামপুর ঝাঁপা ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মণিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই-২০২১, মণিরামপুর উপজেলা শাখার আহবায়ক অরবিন্দু হাজরা স্বাক্ষর করে এ কমিটি ৩ বছরের জন্য অনুমোদন দেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৯নং ঝাঁপা ইউনিয়ন শাখায় জুয়েল রানা অপুকে সভাপতি, ইছানুরকে সিনিয়র সহ-সভাপতি ও শামীম আহম্মেদ বিপ্লবকে সাধারণ সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এদিকে, স্বেচ্ছাসেবক লীগের ঝাঁপা ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটির সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চুরির অপবাদে মহিলার মাথার চুল কাটার অভিযোগে মামলা

কলারোয়ায় ইট চুরির অপবাদে এক মহিলাকে গাছে বেঁধে চুল কেটে দেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখনও পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি। ঘটনার বিবরণে জানা যায়, ২টি ইট চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রামের ভারত প্রবাসী ইব্রাহিম গাজীর স্ত্রী ২ সন্তানের জননী দিনমজুর রশিদা খাতুন (৪৫) এর সাথে একই গ্রামের নেদুকালাসহ পরিবারের সদস্যতের প্রচন্ড ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরেবিস্তারিত পড়ুন
কেশবপুরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

যশোরের কেশবপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে পৌর কাউন্সিলরের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা খাদ্য সামগ্রী দরিদ্র ও অসহায়দের বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সহযোগিতায় বুধবার বিকালে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌরসভার প্যানেল মেয়র (২) ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আতিয়ার রহমান। খাদ্য সামগ্রী বিতরণ কালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও পৌর ছাত্রলীগনেতা মেহেদী হাসান উপস্থিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কলারোয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্ম যার যার-রাষ্ট্র সবার’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনার রুপসা শিয়ালী গ্রামে,পটুয়াখালী কলাপাড়ায়, মৌলভী বাজার, কুলাউড়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, লুটপাট ও জমি জবর দখলের প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার(১১ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে কলারোয়া জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুলের সামনেবিস্তারিত পড়ুন

