শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কেশবপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

যশোরের কেশবপুরে সমাধান সংস্থার উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ১১ আগস্ট বিকালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সিনিয়র ম্যানেজার মুনছার আলীর সঞ্চালনায় সংস্থার কেশবপুরস্থ প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আরবিস্তারিত পড়ুন

যশোরের পুলেরহাট-কুমিরা সড়কে বেপরোয়া গতিতে যানবহন চলাচল, ঘটছে দুর্ঘটনা

পুলেরহাট-কুমিরা সড়কে বেপরোয়া গতিতে যানবহন চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। এছাড়া এ সড়কে লোকজন সর্বক্ষন আতংক নিয়েই চলাচল করছে। পুলেরহাট-কুমিরা সড়কে প্রতিদিন শত শত ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও নচিমন, করিমন, আলমসাধু বেপরোয়া গতিতে চলাচল করে। এ সড়কের দুই ধারে রয়েছে অসংখ্যা বসতি বাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা ও ব্যবসা প্রতিষ্ঠান। রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক হাট-বাজার ও মোড়। এই সড়কটি গ্রাম-গঞ্জের ভিতর দিয়ে বয়ে যাওয়ায় সব সময় পায়ে হেটে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া কোমলমতি শিশুবিস্তারিত পড়ুন

নিশো-মেহজাবিন ও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

টেলিভিশনের একটি আলোচনার অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে মামলা দুইটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকীর আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এদিন দুপুরে বশির আল হোসাইন নামের এক প্রতিবন্ধী অধিকার কর্মী মামলা দুটির আবেদন করেন। প্রথম মামলাটিতে বলা হয়, গত ২৩ জুলাইবিস্তারিত পড়ুন

পরীমণির বিরুদ্ধে ‘ক্ষোভ’ নিয়ে অভিনেতা বিপ্লব চ্যাটার্জি যা বললেন

গ্রেফতারের পর থেকে দেশের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমেও খবরের শিরোনাম হচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার তাকে নিয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা বিপ্লব চ্যাটার্জি। পরীমণির এক ছবির এই সহ-অভিনেতা ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে বলেছেন, তিনি পরীমণি সম্বন্ধে অনেক কথা শুনেছেন। যা তার ভাল লাগেনি। সব রটনাই মিথ্যে নয়। কিছু না থাকলে একজনের নামে এত বদনাম শোনা যায়! একই ছবিতে অভিনয় করলেও বিষয়টি এড়িয়ে গেছেন বিপ্লব চ্যাটার্জি। তিনি পরীর বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে হতে পারে জানালেন শিক্ষামন্ত্রী

এখনই অটোপাসের চিন্তা নয়। নভেম্বের-ডিসেম্বরে করোনার সংক্রমণ কমলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। আজ বুধবার মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, এবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজবিস্তারিত পড়ুন

রিমান্ড নামঞ্জুর, পিয়াসা কারাগারে

রাজধানীর ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ আদালত এ আদেশ দেন। পাঁচ দিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা আসামি পিয়াসাকে আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। গত ৬ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পিয়াসার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দুই এমপিকে হত্যার হুমকির অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

সাতক্ষীরার দুই এমপিকে হত্যার হুমকির অভিযোগে পিতা মসজিদের ইমাম ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) ভোর রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইউসুফ হোসেন (২১)। মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তার ছেলে ইউসুফ হোসেন পেশায় বখাটে। এ সময় আসামীদেরে বাড়ি থেকে ৮টিবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। বুধবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের বেনিয়ালীতে এ দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা থেকে গদখালী যাওয়ার পথে মোটরসাইকেলের বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মো. জীবন (১৮) ঘটনাস্থলেই মারা যায়। সে যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।বিস্তারিত পড়ুন

বেনাপোল ইমিগ্রেশন রুটে মানব পাচারকারীরা সক্রিয়, ৭ বাংলাদেশির ভিসা বাতিল

মানব পাচারকারীরা সীমান্ত পথ ব্যবহার করলেও বর্তমানে বেনাপোল দিয়ে বৈধ পথে তারা সক্রিয় হয়ে উঠেছে। ভালো কাজের প্রলোভনে গত এক মাসে এ পথে ভারতসহ বিভিন্ন দেশে পাঠানোর কাজ করে চলেছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। এ সময় সন্দেহজনক এমন ৭ জনের ভিসা বাতিল করে ফেরত পাঠিয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। তবে পাচার প্রতিরোধে ভারত অংশে ইমিগ্রেশনে বেশ কড়াকড়ি দেখা গেলেও বাংলাদেশ অংশে পাচারকারীরা ম্যানেজ করে অনায়াসে ওপারে যেতে পারছেন। তবে বেনাপোল ইমিগ্রেশনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কলারোয়ায় র‌্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. নাজমুল হোসেন সোহাগ (৩৩)। সে কলারোয়ায় কেরালকাতা পশ্চিমপাড়ার মো. রবিউল ইসলাম মোড়লের ছেলে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কলারোয়ার উত্তর দিঘং গ্রামের জনৈক রনি গনি এর মোটর গ্যারেজ এর দোকানের সামনে পাকা রাস্তার অভিযান চালানো হয়। এ সময় উক্ত ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।বিস্তারিত পড়ুন