শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

বুধবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের বেনিয়ালীতে এ দুর্ঘটনা ঘটে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা থেকে গদখালী যাওয়ার পথে মোটরসাইকেলের বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মো. জীবন (১৮) ঘটনাস্থলেই মারা যায়। সে যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

এসময় মোটরসাইকেলের অন্য দুই আরোহী মো. নয়ন (২০) ও তৌহিদ হোসেনকে (১৯) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।
নয়ন মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং তৌহিদ একই এলাকার হাসান মিয়ার ছেলে।

নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…