শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তলুইগাছায় যৌন নির্যাতিত গৃহবধুকে উদ্ধার করলো বিজিবি

ভাগিয়ে এনে যৌন নিপীড়ন শেষে ভারতে পাচারের কবল থেকে রক্ষা পেয়েছে বন্ধুর সাবেক স্ত্রী এক গৃহবধূ। বিজিবি ও একজন ইউপি সদস্য তাকে একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছেন।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

বাঁশদহা ইউপি সদস্য আবদুস সামাদ ওই গৃহবধূর বরাত দিয়ে জানান, হাওয়ালখালি গ্রামের স্বামী পরিত্যক্ত গৃহবধুর সাথে ভালবাসার সম্পর্ক গড়ে তোলে তার বন্ধু একই গ্রামের বাবু। সম্প্রতি বাবু তলুইগাছা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেয়েছেন। ওই ঘরে বাবু তার স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে বসবাস করেন।

আবদুস সামাদ আরও জানান বাবু তার সন্তান সম্ভবা স্ত্রীকে বাবার বাড়ি রেখে আসেন। এই সুযোগে বন্ধুর স্ত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার নতুন ঘরে নিয়ে আসেন। তিনি জানান কয়েকদিন যাবত তাকে যৌন নিপীড়ন শেষে তাকে কৌশলে ভারতে পাচারের উদ্যোগ নেন বাবু।

বুধবার রাতে তাকে নানা প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে যৌন নিপীড়ন শেষে নির্যাতন করে বাবু। বৃহস্পতিবার সকালে বাবু ভালো খাবার আনবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এ সময় বাবু তার ঘরে বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখে যায়।

গৃহবধু বাবুর মতলব বুঝতে পেরে ঘরের জানালা খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে বিজিবির তলুইগাছা ক্যাম্পের নায়েক আহসান হাবিব ও ইউপি সদস্য আবদুস সামাদ সবার সহযোগিতা নিয়ে তালা ভেঙ্গে ঘর থেকে সুমাইয়া খাতুনকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করেন। এরই মধ্যে বাবু পালিয়ে যায়।

বিজিবির নায়েক আহসান হাবিব জানান গৃহবধুকে পুলিশের মাধ্যমে তার বাবা মার কাছে দেওয়া হবে। তার ডাক্তারি পরীক্ষা করা হতে পারে। এ ব্যাপারে মামলাও হবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা