আগস্ট, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ

কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লি উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১০ আগস্ট বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এই ঋণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও) জুবায়ের হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও)বিস্তারিত পড়ুন
যেভাবে চলবে গণপরিবহন, জানাল বিআরটিএ

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে শিথিল করা হয়েছে কঠোর বিধিনিষেধ। সারাদেশে চলাচল শুরু হবে গণপরিবহন। তবে গণপরিবহনে কোনো যাত্রী দাঁড়িয়ে নেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে গণপরিবহন চলাচলের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে যেসব নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো হলো- ১. আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না। সড়ক পথে গণপরিবহন চলাচলেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলারোয়ার জয়নগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ই আগষ্ট শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভার অনুষ্ঠিত হয়েছে। (১০ আগষ্ট মঙ্গলবার)বিকাল ৫ ঘটিকায় জয়নগর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান মালীর সভাপতিত্বে, ১৫ই আগষ্ট শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু (১৫ই আগষ্ট)শোক দিবসের তাৎপর্য তুলে ধরেন, তিনি বলেন আসন্নবিস্তারিত পড়ুন
এক টাওয়ারের ৭ ক্লিনিকে যত অনিয়ম

রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ার। যেখানে ছয়টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ব্লাড ব্যাংক। আর এসব প্রতিষ্ঠানে মিলেছে নানাবিধ অনিয়ম। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. হাবিব ইসমাইল ভুঁইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আকস্মিক পরিদর্শনে নানাবিধ অনিয়মের চিত্র মেলে। প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন সাপেক্ষে সাতটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সেইসঙ্গে তাদের লাইসেন্স কেনবিস্তারিত পড়ুন
নৌযানের ৬০ ভাগ যাত্রী ভাড়া বৃদ্ধির আদেশ প্রত্যাহার

করোনাভাইরাস সংক্রমণকালীন অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণ ক্ষমতার ৫০ ভাগ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০ ভাগ যাত্রী ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গত ১ এপ্রিলের আদেশের কার্যকারিতা প্রত্যাহার করা হয়েছে। অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডব্লিউটিএ’র ২৩ এপ্রিল ২০১৩ সালে জারিকৃত আদেশ আগামীকাল বুধবার থেকে পুনরায় কার্যকর হবে। বিআইডব্লিউটিএ আজ মঙ্গলবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
সাতক্ষীরায় মিথ্যে মামলার দায় থেকে অব্যাহতির দাবিতে গ্রাম ডাক্তারের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে এক গ্রাম ডাক্তারের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আব্দুল মোতালেব এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোঃ আরশাদ আলীর ছেলে গ্রাম ডাক্তার মোঃ আশরাফুল ইসলাম এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন গ্রাম ডাক্তার। আর এম পি কোর্স সম্পন্ন করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে থাকি। ভোমরায় আমার একটি চেম্বার রয়েছে। চেম্বার করার আগে ভোমরা গাজীপাড়াবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের হানুয়ারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ারে সামিউল ইসলাম (২ বছর ৬ মাস) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট-২০২১) বিকাল ৩টার দিকে উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার (পশ্চিম পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু সামিউল ইসলাম ওই গ্রামের কৃষক মোঃ আবু হোসেনের ছোট ছেলে। জানা গেছে- পরিবারের লোকজন অনেক সময় সামিউলকে বাড়ির আশেপাশে খুঁজে না পেয়ে, খুঁজতে থাকে। এক পর্যায় অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের একটি পুকুরে তার মৃতদেহবিস্তারিত পড়ুন
তালার দুগ্ধ শিল্প সুনাম ছড়িয়েছে সারাদেশে

সাতক্ষীরার তালায় দুগ্ধ শিল্পের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়েছে। দিন দিন উপজেলায় নতুন নতুন দুগ্ধ খামার গড়ে উঠছে। কম খরচে অধিক মুনাফা আসায় লক্ষাধিক নারী-পুরুষ এ পেশা বেছে নিয়েছে। অক্লান্ত পরিশ্রমে তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করেছেন। উপজেলায় ছোট বড় প্রায় ৪ হাজার দুগ্ধ সমবায়ী ও খামার গড়ে উঠেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিপুল পরিমাণে দুধ বিভিন্ন জেলায় এবং রাজধানীতে সরবরাহ করা হচ্ছে। এতে খামারিরা বিপুল টাকা উপার্জন করছে। অনেকে শুধু গো খামার করেবিস্তারিত পড়ুন
৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলেন তালার ২০৬ পরিবার

সাতক্ষীরার তালায় ৩৩৩ নম্বরে মানবিক খাদ্য সহায়তার জন্য ফোন করায় ২০৬ পরিববারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান। উপজেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৪ মহিলার করোনা শনাক্ত

কলারোয়ায় একদিনে নতুন আরো ৪ মহিলার করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২০ জনের নমুনা পরীক্ষায় ৪ মহিলার করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার শতকরা ২০ ভাগ। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এদিন করোনায় শনাক্ত ৪ মহিলা হলেন- উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের পূর্নিমা (১৭), চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের আলেয়া (৫৫), হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফেরদৌসি (২৬) ও জালালাবাদ ইউনিয়নের রায়টা গ্রামের জাবেদা খাতুনবিস্তারিত পড়ুন

