আগস্ট, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় স্কাউট কমিটি ও জাতীয় শোক দিবস পালনে শিক্ষকদের সভা

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষকবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। সভায় ’বাংলাদেশ স্কাউট’র উপজেলা শাখা গঠন, জাতীয় শোক দিবস পালনসহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাশ, উপজেলা মাধ্যমিকবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে সদ্য প্রয়াত লাল্টুর অসহায় পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী শিপন সরদার

মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের খালিয়া গ্রামের সদ্য প্রয়াত মামুনুর রশিদ লাল্টুর অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন মণিরামপুর উপজেলা যুবলীগের সদস্য ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শিপন সরদার। তিনি মঙ্গলবার (১০ আগস্ট-২০২১) দুপুরে একটি বস্তার ভিতরে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি বেগুন, ১ কেজি মিস্টি কুমড়া, ১ কেজি কচুর মুখি, ১ কেজি পটল, ১ কেজি তেল, ২ কেজিবিস্তারিত পড়ুন
শার্শায় করোনা রোগীদের জন্য অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

যশোরের করোনা রোগীদের জন্য অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য ২টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়। অপর দিকে একই সময় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়। সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল ডিআইজি (এন্টিটোরিজম ইউনিট) মনিরুজ্জামান পিপিএম, বিপিএম বার নিজস্ব অর্থয়নে করোনা রোগীদের জীবন বাঁচাতে অতি জরুরীবিস্তারিত পড়ুন
জলাবদ্ধতায় সাতক্ষীরার বাঁশদহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, ভিতরে পাকা পথ নিমার্নের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেইউ বাজারে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রটির ভিতর বৃষ্টির পানিতে জমে গেছে হাটু পানি। এতে স্বাস্থ্য সেবা হচ্ছে বিঘ্নিত। স্বাভাবিকভাবেই নানান বয়সীদের কেন্দ্রের মধ্যে প্রবেশে দেখা দিয়েছে অনীহা। সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে প্রবেশ মুখে বর্ষার সামান্য পানিতেই জমে যাচ্ছে হাটু পানি। পানি অপসারণের বিকল্প ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে বিভিন্ন জীবানু সহ মশা ডিম পাড়ছে। হচ্ছে প্রচুর কাদাও। সবমিলিয়ে চরম দুর্ভোগবিস্তারিত পড়ুন
গ্রামে ৫জি সম্প্রসারণসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন

গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়নসহ ১০ প্রকল্পের অনুমোদন হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৬৬০ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩৭ কোটি ৯ লাখ টাকা ও বৈদেশিক ঋণ হিসেবে পাওয়া যাবে ১ হাজার ৮৮ কোটি ১৩ লাখ টাকা। মঙ্গলবার (১০) গণভবনবিস্তারিত পড়ুন
মক্কা শরিফ ও মদিনার তত্ত্বাবধানে শীর্ষপদে ২ নারীর নিয়োগ

সৌদি আরবের ইতিহাসে এবারই প্রথম পবিত্র নগরী মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের শীর্ষপদে ২ নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। হারামাইন শরিফাইনের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে এই দুই নারীকে নিয়োগ দেওয়া হয়। খবর আল-আরাবিয়া ডটকম। গত রোববার রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কা ও মদিনার মসজিদুল হারামাইনের প্রধান ইমাম ও খতিব শেখ আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগ দেন। পবিত্র নগরী মক্কায় ওমরাহ ও হজ করতে আসা এবং মদিনায় জিয়ারতকারী নারীদেরবিস্তারিত পড়ুন
স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুলের জামিন নামঞ্জুর

চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাহীন ভূঁইয়া। তিনি বলেন, ‘মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন মামলায় তার স্বামী বাবুল আক্তারের জামিন আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে আদালত নামঞ্জুর করেছেন।’ জানা গেছে, ২০১৬ সালের ৫ জুন সকালেবিস্তারিত পড়ুন
আদালতে সাংবাদিকদের যা বললেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।’ মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন পরীমনি। এদিন দুপুর ১২টা ১০ মিনিটে চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠুতদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষেবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ভারতের ভিসা আবেদন কেন্দ্র, লাগবে না অ্যাপয়েন্টমেন্ট

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে দেশে স্বাস্থ্যবিধি মানার শর্তে সবকিছু খুলে দেয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে চালু হচ্ছে বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলোও। কেবল পর্যটন ছাড়া সব ধরনের ভিসা আবেদন করা যাবে কেন্দ্রগুলোতে। এক্ষেত্রে লাগবে না কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট। মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হবে। এদিন থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বাঁধনহারা সোসাইটির কমিটি গঠন

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার উত্তর রহমতপুরে ‘বাঁধনহারা সোসাইটি’ এর কাউন্সিল অধিবেশন ৯ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি মনোনীত হয়েছেন ইয়াসিন মাহমুদ এবং সেক্রেটারী হয়েছেন মুহাম্মদ ইব্রাহিম বাহারী। কমিটির তালিকা ঘোষণা করেন সোসাইটির অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক মাওলানা নুরুজ্জামান হাবিবী। নবমনোনীত কমিটির সদস্য ও উপস্থিত অন্যান্যদের উদেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা আব্দুস ছাত্তার আযাদী, মাস্টার ইউসুফ আলম প্রমুখ। অতিথিরা তাঁদের বক্তব্যেবিস্তারিত পড়ুন

