মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলাবদ্ধতায় সাতক্ষীরার বাঁশদহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, ভিতরে পাকা পথ নিমার্নের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেইউ বাজারে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রটির ভিতর বৃষ্টির পানিতে জমে গেছে হাটু পানি। এতে স্বাস্থ্য সেবা হচ্ছে বিঘ্নিত। স্বাভাবিকভাবেই নানান বয়সীদের কেন্দ্রের মধ্যে প্রবেশে দেখা দিয়েছে অনীহা।

সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে প্রবেশ মুখে বর্ষার সামান্য পানিতেই জমে যাচ্ছে হাটু পানি। পানি অপসারণের বিকল্প ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে বিভিন্ন জীবানু সহ মশা ডিম পাড়ছে। হচ্ছে প্রচুর কাদাও। সবমিলিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতাদের।

গর্ভবতী মা সহ অন্যান্য রোগীদের স্বাস্থ্য সেবা কেন্দ্রের ভিতরে প্রবেশের বিকল্প পথ না থাকায় অনেকেকে সেবা না নিয়ে ফিরে যেতে দেখা গেছে।
এভাবে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সীমান্ত জনপদের শত রোগী।

ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে সরকারের এ প্রতিষ্ঠানটি। প্রবেশমুখের চত্বরে এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করতে শোনা গেছে অনেককেই।

তাই স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে কেন্দ্রের ভিতরে মাটি ভরাট করে স্থায়ী পাকা পথ নির্মানের দাবি জানিয়েছেন ইউনিয়ন বাসী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে এমপি’র পক্ষ থেকে ফুটবল বিতরণ

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ

রূপালী মৎসে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক
  • খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা