সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ

কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লি উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১০ আগস্ট বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এই ঋণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও) জুবায়ের হোসেন চৌধুরী।

উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) কানাই চন্দ্র মন্ডল, জুনিয়র অফিসার মো. রাসেল রানা, মাঠ সংগঠক (মউ) মোছা. ফিরোজা খাতুন ও বাসুদেব মন্ডল।

অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) এস, এম,এ সোহেল।

কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্ত ২৫ জন নারী উদ্যোক্তাদের ২৫ লক্ষ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। ৬ মাস পর হতে স্বল্প সুদে ১৮ কিস্তিতে পরিশোধ করতে হবে এই ঋনের টাকা।

অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা বিআরডিবির সভাপতি ( চেয়ারম্যান) মশিয়ার রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‎‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা