সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

মার্কিন বোমারু বিমান হামলায় আফগানিস্তানে ২০০ তালেবান নিহত

আফগানিস্তানের তালেবানের অগ্রযাত্রা রুখতে তাদের অবস্থানগুলোতে বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে তালেবান অবস্থানগুলোতে এসব হামলা চালানো হয়। খবর নিউইয়র্ক পোস্টের। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান টুইট করে বলেন, সেবারঘানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এ হামলায় ২০০ জনের বেশি তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে কাতারের মার্কিনঘাঁটি থেকে উড়েবিস্তারিত পড়ুন

লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিল চীন-ভারত

লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিল চীন-ভারত। পূর্ব লাদাখের গোগরা এলাকায় দুদেশের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন করা সেনা প্রত্যাহার করে নিয়েছে দুই প্রতিবেশী দেশ। চুক্তি অনুসারে সেখানকার অস্থায়ী অবকাঠামোও সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বরাতে শুক্রবার (৬ আগস্ট) এ খবর দিয়েছে দ্য প্রিন্ট ও এনডিটিভি। খবরে আরও বলা হয়, মুখোমুখি সংঘাতের ১৫ মাস পর লাদাখ সীমান্ত থেকে দুদেশের সেনারা তাদের নিজ নিজ স্থায়ী ঘাঁটিতে চলে গেছে। বুধ ও বৃহস্পতিবার সেনাসহবিস্তারিত পড়ুন

চুরি করেনি ‘প্রমাণ দিতে’ চাটতে হলো উতপ্ত কুড়াল!

একটি চায়ের কেটলি চুরির অভিযোগ আনা হয়েছিল এক নাবালকের ওপর। নাবালক বারবার বলছিল যে, সে চুরি করেনি। এ সময় তার ওপর অভিযোগ আনীতরা অবর্ণনীয় অত্যাচার করেন। নিজেকে নিরপরাধ প্রমাণ করতে নাবালককে জিহ্বা দিয়ে উতপ্ত কুড়াল চেটে দেখাতে বলে তারা। এর পর জোরপূর্বক নাবালককে দিয়ে তা করালে গরম কুড়ালে তার জিভ মারাত্মকভাবে পুড়ে গেছে। ঘটনাটি পাকিস্তানের। অমানবিক অত্যাচারের শিকার ওই নাবালকের নাম তেহসিব। এ একজন গরিব রাখাল। পাকিস্তানের সংবাদ সংস্থা ডন জানিয়েছে,বিস্তারিত পড়ুন

৮ আগস্ট বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী

৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী। তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে এ মহীয়সী নারীর জন্ম। ফজিলাতুননেছার বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম। দিনটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব যে আদর্শ ও দৃষ্টান্তবিস্তারিত পড়ুন

ওমরাহ পালন করতে লাগবে পূর্ণ করোনা টিকার সনদ: সৌদি আরব

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে চাইলে লাগবে পূর্ণ করোনা টিকার সনদ। আগামী ৯ আগস্ট থেকে টিকাপ্রাপ্তদের ওমরাহ করার আবেদন গ্রহণ করা হবে। রবিবার (৮ আগস্ট) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভ্যন্তরীণ ও বিদেশি ওমরাহ আবেদনকারীদের আবেদনের সঙ্গে অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদ জমা দিতে হবে। ২০২০ সালে করোনা মহামারি শুরু পর থেকে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণাবিস্তারিত পড়ুন

পর্নো ব্যবসায় পরীমনির সঙ্গে যেসব মডেল-অভিনেত্রী!

অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করলেও অভিনয়ের চেয়ে বেপরোয়া জীবন যাপন ও খুব অল্প সময়ে বিপুল অর্থ সম্পদের জন্যই বেশি আলোচনায় পরীমনি। তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ব্যবসা ও পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে। পরীমনি ছাড়াও ঢাকার শোবিজ জগতের ডজনখানেক মডেল-অভিনেত্রী নিষিদ্ধ পর্নো ব্যবসায় জড়িত। এর আগে চিত্রনায়িকা পরীমনি ও মডেল পিয়াসার অন্যতম সহযোগী রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর বাসায় অভিযানের পর তাকে আটক করে র‍্যাব। পরীমনি ছাড়াও ঢাকার শোবিজবিস্তারিত পড়ুন

একদিনে টিকা পেলেন ২৮ লাখ ৩৬ হাজার মানুষ

কোভিড-১৯ থেকে সুরক্ষায় দেশব্যাপী শুরু হওয়া গণটিকা কর্মসূচির প্রথম দিনে দেশের ৫৯ জেলায় টিকা পেয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন মানুষ, যাদের ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনই প্রথম ডোজ টিকা নিয়েছেন। অবশ্য শনিবার মধ্যরাতে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও সিলেট জেলার টিকা দেওয়ার তথ্য ছিল না। অধিদপ্তরের তথ্যানুযায়ী, শনিবার দেশে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন। তবে এদিন প্রথম ডোজ নেওয়াবিস্তারিত পড়ুন

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

ব্যারিস্টার সায়েদুল হক সুমন, আলোচিত এক নাম। আইন পেশার কারণে তিনি যতটা পরিচিত তার চেয়ে বর্তমানে নানান অসংগতি, অনিয়ম আর সম্ভাবনাময় বাস্তব চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে আলোচিত, পরিচিত। তবে গেলো বছর রাজনীতিতে নাম যোগ হলেও সেখানে খুব বেশি তার পেখমে বাতাস ধরেনি। অতিসাধারণ মানুষের পক্ষে ও বাস্তবতার কথা বলা এবং স্বভাবসুলভ সাদামাটা ভঙ্গিতে সমসাময়িক বিষয়, ঘটনা, প্রেক্ষাপট, দৃশ্য নিয়ে ফেসবুকে লাইভ কিম্বা ভিডিও উপস্থিতিতে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সকলবিস্তারিত পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ঘাম ঝড়িয়ে অস্ট্রেলিয়ার জয়

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। তবে জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে তাদের। বাংলাদেশের বেঁধে দেওয়া ১০৫ রানের টার্গেট পার হতে ৭ উইকেট খোয়াতে হয়েছে অজিদের। শেষ পর্যন্ত তিন উইকেটের ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে তারা। শনিবার (৭ আগস্ট) মিরপুরে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিতবিস্তারিত পড়ুন

কেশবপুরে সংসদ সদস্য শাহীন চাকলাদারের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরন

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংসদ সদস্য শাহীন চাকলাদারের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান বিতরণ  এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যাক্তি ও প্রতিষ্ঠানে মধ্যে ঢেফটিন বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় শনিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে ৪৭ জনের মাঝে ১০ হাজার টাকা করে অনুদান ও ৩২ জনের মাঝে ডেউটিন বিতরণ করেন জাতীয় সংসদবিস্তারিত পড়ুন