সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিল চীন-ভারত

লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিল চীন-ভারত।
পূর্ব লাদাখের গোগরা এলাকায় দুদেশের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন করা সেনা প্রত্যাহার করে নিয়েছে দুই প্রতিবেশী দেশ।

চুক্তি অনুসারে সেখানকার অস্থায়ী অবকাঠামোও সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর বরাতে শুক্রবার (৬ আগস্ট) এ খবর দিয়েছে দ্য প্রিন্ট ও এনডিটিভি।

খবরে আরও বলা হয়, মুখোমুখি সংঘাতের ১৫ মাস পর লাদাখ সীমান্ত থেকে দুদেশের সেনারা তাদের নিজ নিজ স্থায়ী ঘাঁটিতে চলে গেছে। বুধ ও বৃহস্পতিবার সেনাসহ অবকাঠামো সরিয়ে নেওয়া হয়।

ফলে সীমান্তের পরিস্থিতি এখন পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছে। ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, চুক্তি অনুসারে দুপক্ষই পর্যায়ক্রমে অগ্রসর বাহিনীকে সরিয়ে নিয়েছে। সম্প্রতি দুই প্রতিবেশীর মধ্যে কয়েক দফা বৈঠকের পর এই বড় সফলতা এসেছে।

চুক্তিতে বলা হয়েছে, গগরা এলাকার প্রকৃত নিয়ন্ত্রণরেখা কঠিনভাবে পর্যবেক্ষণ করা হবে। সেখানকার অবস্থানকে দুদেশই মর্যাদা দেবে, কোনো দেশ একতরফাভাবে তা পরিবর্তন করার চেষ্টা করবে না।

ছয়টি সংঘাতপ্রবণ অঞ্চলের চারটি থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। কিন্তু ডেপসাং ও হট স্প্রিয়ের অচলাবস্থা অব্যাহত থাকবে।

ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, অধিকতর স্পর্শকাতর এলাকার সংকটের সমাধান করা হয়েছে। আলোচনা এগিয়ে নিতে দুপক্ষই অঙ্গীকার ব্যক্ত করেছে। ওয়েস্টার্ন সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার বাকি সমস্যারও সুরাহা করা হবে।

এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় লাদাখ নিয়ে চীন-ভারতের সাম্প্রতিক সামরিক আলোচনা গঠনমূলক হয়েছে। বাকি অমীমাংসিত বিষয়গুলোরও সমাধান বের করা হবে দ্রুত গতিতে।

চীন ও ভারতের মধ্যকার বর্তমান অচলাবস্থার শুরু হয়েছিল গত বছরের ৫ মে। তখন প্যানগং এলাকায় রক্তক্ষয়ী সহিংসতায় জড়িয়ে পড়ে দুদেশ। এ সময়ে চীনারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে সংঘাতে লেগে যায়। যাতে ২০ ভারতীয় ও কয়েকজন চীনা সেনা নিহত হয়েছেন।

এরপর সীমান্তে সেনা বাড়াতে থাকে দুদেশ। মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্র। বর্তমানে সীমান্তের স্পর্শকাতর সেক্টরগুলোতে ৫০ থেকে ৬০ হাজার সেনা মোতায়েন রয়েছে চীন-ভারতের।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার