শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সিলেটে একদিনে করোনায় মৃত্যু আরও ১৬ জনের

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। একই সময়ে ৭৫৮ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় করোনা সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানান। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ৪০৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জের ৫১ জন, হবিগঞ্জের ৫১ জন ও মৌলভীবাজারের ১৯১ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজবিস্তারিত পড়ুন

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- উপজেলার উজিরপুর গ্রামের ওমর আলীর ছেলে আবদুল কাদের (২১) ও আবুল কাশমের ছেলে আবদুস ছাত্তার (২৩)। চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, গত ২১ ও ২৫ জুলাই ১৫ বছরের এক কিশোরীকে চৌদ্দগ্রামের নোয়াপাড়া সোহাগ মাস্টারের বাড়িতে নিয়ে যান মাদক ব্যবসায়ী মো. হাসান (২২)বিস্তারিত পড়ুন

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক’ পাচ্ছেন ৫ নারী

পাঁচজন নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকের’ জন্য চূড়ান্ত করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলনকক্ষে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক’ প্রদানের বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিবসকে (৮ আগস্ট) ‘ক’ শ্রেণির জাতীয় দিবস ঘোষণাবিস্তারিত পড়ুন

আগে টিকা পাবেন বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা

আগামীকাল শনিবার (৭ আগস্ট) থেকে সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (৬ আগস্ট) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের মাধ্যমে মূলত ২৫ বছর তদূর্ধ্ব জনগোষ্ঠী, পঞ্চাশোর্ধ জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে করোনার টিকার আওতায় নিয়ে আসব। সারাদেশেরবিস্তারিত পড়ুন

সারাদেশে (৭ আগস্ট) থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

আগামীকাল (৭ আগস্ট) থেকে সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (৬ আগস্ট) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের মাধ্যমে মূলত ২৫ বছর তদূর্ধ্ব জনগোষ্ঠী, পঞ্চাশোর্ধ জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে করোনার টিকার আওতায় নিয়ে আসব। সারাদেশের চারবিস্তারিত পড়ুন

খোঁজ মিলেছে পিয়াসাদের সঙ্গে ব্ল্যাকমেলিংয়ে জড়িত আরও কয়েকজন নারীর

রাজধানীর অভিজাত এলাকায় অবৈধ কারবার পরিচালনার জন্য ভয়াবহ সিন্ডিকেট গড়ে তোলেন নজরুল ইসলাম ওরফে নজরুল রাজ, পরীমণি, পিয়াসা, মৌ, মিশু হাসান, জিসানসহ ১০-১২ জন। তারা গুলশান, বনানী, বারিধারা, উত্তরাসহ বিভিন্ন ফ্ল্যাট ও অফিসে নিয়মিত আসর বসান। এসব আসরে ধনিক শ্রেণির যুবক ও ব্যবসায়ীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেন। তাদের চাহিদামতো সরবরাহ করা হতো সঙ্গী। এসব সঙ্গীর অনেকেই শোবিজ জগতের অতিপরিচিত বা স্বল্পপরিচিত মুখ। তাদের মাধ্যমে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের অর্থ আদায় করেন চক্রেরবিস্তারিত পড়ুন

জল্পনার অবসান, বার্সেলোনা ছাড়ছেন মেসি

সব জল্পনা কল্পনার অবসান ঘটল। এলো আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ ২১ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল আন্দ্রেস মেসি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ খবর। দুই পক্ষের সমঝোতা হওয়ার পরেও মূলত অর্থনৈতিক কারণে মেসিকে ধরে রাখতে পারছে না বার্সেলোনা। গত ৩০ জুন শেষ হয়েছে বার্সেলোনার সঙ্গে মেসির সবশেষ চুক্তির মেয়াদ। তখন কোপা আমেরিকা চলমান থাকায় জাতীয় দলের খেলায় ব্যস্ত ছিলেনবিস্তারিত পড়ুন

বেনাপোলের ওপারে পেট্রাপোলে ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে প্রতিশ্রুত ১০৯ অ্যাম্বুলেন্স উপহারের প্রথম চালানের ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসছে। সেগুলো ইতোমধ্যে যশোরের বেনাপোল স্থলবন্দরের ওপারে পেট্রাপোলে এসে পৌছেছে। বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বেনাপোল স্থলবন্দরে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার পথে রওনা হবে। গত মার্চে বাংলাদেশ সফরে স্বাস্থ্যসেবা উন্নয়ন ও কোভিড-১৯ মহামারী মোকাবেলায় যৌথ প্রচেষ্টায় অংশ হিসাবে বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ারবিস্তারিত পড়ুন

পরীমনি কাঠগড়ায় ৪২ মিনিট, ৪ দিনের রিমান্ড, মামলা ডিবিতে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানি চলাকালে ৪২ মিনিট তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। সে সময় তাকে চিন্তিত দেখা যায়। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। এরপর তাকে আদালতের কাঠগড়ায় রাখা হয়। পরীমনি এজলাসে আসার সাথে সাথে তার এক আইনজীবী তাকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। রাত ৮টা ৩১ মিনিটেবিস্তারিত পড়ুন

অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় তাকেই নিতে হবে: তথ্যমন্ত্রী

সম্প্রতি একাধিক অভিনয়শিল্পী-মডেল গ্রেফতার হওয়া নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না। তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। হাছান মাহমুদ বলেন, অভিনয়-মডেলিং এগুলো আমাদের শিল্প-সংস্কৃতিরই অংশ। যারা এগুলো চর্চা করেন তারা এই অঙ্গনকেবিস্তারিত পড়ুন