শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার উজিরপুর গ্রামের ওমর আলীর ছেলে আবদুল কাদের (২১) ও আবুল কাশমের ছেলে আবদুস ছাত্তার (২৩)।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, গত ২১ ও ২৫ জুলাই ১৫ বছরের এক কিশোরীকে চৌদ্দগ্রামের নোয়াপাড়া সোহাগ মাস্টারের বাড়িতে নিয়ে যান মাদক ব্যবসায়ী মো. হাসান (২২) ও তার দুই সহযোগী আবদুল কাদের ও আবদুস ছাত্তার। এক পর্যায়ে তারা তিনজন ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে রাতেই আবদুল কাদের ও আবদুস ছাত্তারকে গ্রেফতার করে পুলিশ। মূল আসামি মো. হাসানকে গত ২৯ জুলাই ৯ কেজি গাঁজাসহ উপজেলার মিয়া বাজার থেকে আটক করা হয়। বর্তামানে তিনি কুমিল্লা কারাগারে রয়েছেন।

ওসি আরও বলেন, গ্রেফতার দুইজনকে শুক্রবার দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি হাসানও মাদক মামলায় কারাগারে রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান