মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এএসপি জুয়েল ও এসআই রোকনুজ্জামান

যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে পুরস্কার পেয়েছেন শার্শা নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান ও বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ রোকনুজ্জামান। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জেলা পুলিশ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মাসিক অপরাধ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রেষ্ঠ অফিসারদের নামের তালিকা প্রকাশ করেন। উক্ত অপরাধ সভার শুরুতেই গত মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনাবিস্তারিত পড়ুন

পেন ফাউন্ডেশনের উদ্যোগে যশোর জেলা প্রশাসককে মাস্ক বিতরণ

যশোর জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খানের কাছে মাস্ক বিতরণ করেছে ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান এর কাছে তার দপ্তরে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বিতরণের জন্য এক হাজার মাস্ক এবং সংস্থার প্রোফাইল সহ প্রয়োজনীয় গ্ররুত্বপূর্ণ ডকুমেন্টস প্রদান করেছেন। এসময় পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত মেঘনা ইমদাদ, জেলা এনজিও সমন্বয়কারী ও এডাব যশোরের সহ-সভাপতিবিস্তারিত পড়ুন

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শহীদ ক্যাপ্টেন শেখ কামাল : এমপি রবি

বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, ক্রীড়াঙ্গণের বিশেষ অবদানের জন্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।বিস্তারিত পড়ুন

চার দিনের রিমান্ডে পরীমণি

চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। এরপর বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। এর বিরোধীতা করেন নিলাঞ্জনা রেফাত সুরভীসহ কয়েকজন আইনজীবী। আদালত তা নাকচবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের বর্ধিত সভা

কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৫ আগষ্ট) সকাল ১০ টার দিকে পাবলিক ইনস্টিটিউটের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কাউট’র এল টি ইউনুস আলী। কমিটির সম্পাদক মাস্টার মিজানুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এ্যাড: শেখ কামাল রেজা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রভাষক বি এম ফিরোজ, শিক্ষক আঃ ওহাব মামুন, অনুপ কুমার ঘোষ, শিক্ষিকা মেহজাবিন সুলতানা, মাহাবুর রহমান,বিস্তারিত পড়ুন

চেম্বার-থানায় বসে নয়, মোবাইল কোর্ট হবে অনস্পট : হাইকোর্ট

ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্টের) কার্যক্রম পরিচালিত হবে অনলি স্পটে। যেখানে ঘটনা ঘটবে সেখানেই কোর্ট বসাতে হবে। কারও চেম্বারে বা থানায় বসে মোবাইল কোর্ট পরিচালনা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এ বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন হাইকোর্ট। প্রশিক্ষণের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলকে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলতে বলেছেন আদালত। এছাড়া নেত্রকোনার আটপাড়া উপজেলায় দুই শিশুকে মোবাইল কোর্টেরবিস্তারিত পড়ুন

করোনা: বাংলাদেশসহ ৫৯টি দেশকে ভ্রমণের লাল তালিকাভুক্ত যুক্তরাজ্যের

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের উচ্চ-ঝুঁকিপূর্ণ ৫৯টি দেশকে আন্তর্জাতিক ভ্রমণের লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে যুক্তরাজ্যের নাগরিকদেরও এসব দেশ ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। দেশটির সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, আপনি যদি গত ১০ দিনের মধ্যে লাল তালিকাভুক্ত দেশে থাকেন, তাহলে কোনোভাবেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না। তবে ব্রিটেনের নাগরিক, আইরিশ নাগরিক এবং যুক্তরাজ্যে যাদের বসবাসের অনুমতি আছে তারা লাল তালিকাভুক্ত দেশ থেকে ব্রিটেন ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের ৫৯ দেশবিস্তারিত পড়ুন

৯৯৯ নম্বরের ফোনে পুলিশ এসে সতর্ক করলেও বন্ধ হয়নি ‘রাজ মাল্টিমিডিয়া’অফিসের অবৈধ কর্মকাণ্ড

২০১৮ সালে বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪২ নম্বর বাসার পঞ্চম তলায় একটি ফ্ল্যাটে ‘রাজ মাল্টিমিডিয়া’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খোলেন নজরুল ইসলাম রাজ। মাসিক ৫৫ হাজার টাকা চুক্তিতে ভাড়া নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অফিসটি উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ অনেক রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। আর সেই ‘রাজ মাল্টিমিডিয়া’র অফিসেই ছিল যত অনৈতিক কাজের আখড়া। দিনভর ‘সুন্দরীদের’ আনাগোনা ছিল সেখানে। ৯৯৯ নম্বরে ফোন করে ‘রাজ মাল্টিমিডিয়া’অফিসের অবৈধবিস্তারিত পড়ুন

মুরারীকাটি মাঠে জলাবদ্ধতা

ঘটনাস্থলে গিয়ে বাস্তব চিত্র প্রকাশের অনুরোধ কলারোয়া উপজেলা চেয়ারম্যানের

কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেছেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার কোন দুর্নীতি ও অনিয়ম খুঁজে পেলে প্রকাশ্যে তুলে ধরুন। তবে কোন প্ররোচনায় না পড়ে সরেজমিন পরিদর্শনপূর্বক সংবাদ পরিবেশন করলে বাস্তব চিত্র ফুঠে উঠবে, সকলে সেটা জানতে পারবে।’ পৌরসভার মুরারীকাটি গ্রামের বিলে পানি ওঠার প্রেক্ষিতে কয়েকটি সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে ও সঠিক চিত্র তুলে ধরতে বৃহষ্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধুপুত্র শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলারোয়ায় উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলার পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির পার্শ্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনেবিস্তারিত পড়ুন