আগস্ট, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তালায় বঙ্গবন্ধুপুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা তালায় কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা অফিসার্স ক্লাব,উপজেলা ক্রীড়া সংস্থা,তালা মহিলা কলেজ বিভিন্ন সংগঠন। পরে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষেবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ট্রাকের ধাক্কায় গৃহবধু নিহত, ড্রাইভার আটক

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর সড়কে বালি বোঝায় চলন্ত ট্রাকের ধাক্কায় এক গৃহবধু নিহত হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আশাশুনি প্রতাপনগর সড়কের গদাইপুর হাইস্কুলের সামনে চলন্ত বালি বোঝাই ট্রাকের ধাক্কায় এক গৃহবধু নিহত হয়েছে। নিহত গৃহবধুর নাম রেবা খাতুন (২০)। তিনি একসরা গ্রামের সুজন ইসলামের স্ত্রী। এঘটনায় ট্রাক ড্রাইভার বাবু সরদার (৩২)কে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকরা, বিনামুল্যে ধানের বীজ বিতরণ

সম্প্রতি সাতক্ষীরায় অতিবৃষ্টির কারনে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুণর্বাসনের জন্য বিনামুল্যে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুর্নবাসনের জন্য প্রায় ৫০০ কৃষককে ২০০০ কেজি বিনামূল্যে বীজ সহায়তা দেয়। বীজ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। তিনি এই দুর্যোগ মূহূর্তে বিনা কৃষকেরবিস্তারিত পড়ুন
‘একটা জাতিকে গড়ার জন্য শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেছেন, ‘একটা জাতিকে গড়ার জন্য শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য।’ বৃহস্পতিবার (৫ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘ক্রীড়া পুরস্কারের মধ্যদিয়ে যেমন শেখ কামালের প্রতি সম্মান দেখানো হয়েছে, তেমনি ক্রীড়াঙ্গনে মানুষের সম্পৃক্ততা আরও বাড়বে, উৎসাহী হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বসভায় মর্যাদাবিস্তারিত পড়ুন
‘মিনিবার পরীমণির বাসায়, যাতায়াত করতেন অনেকে’

চিত্রনায়িকা পরীমণির বাসায় মিলেছে মিনিবার। সেখানে ডিজে পার্টি হতো। অনেকে সেখানে যাতায়াত করতেন। পরী মণিকে মাদক সরবরাহ করতেন প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ। রাজধানীর বনানী থেকে মাদকসহ আটক ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটি র্যাবের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, একটি সিন্ডিকেট রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় ডিজে পার্টির আয়োজন করতো। এসব পার্টিতেবিস্তারিত পড়ুন
দেশে করোনায় রেকর্ড মৃত্যু ২৬৪ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ হাজার ৯০২ জনে। এটিই দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৪৪ জনের শরীরে করোনাবিস্তারিত পড়ুন
র্যাব কার্যালয়ে পরীমণির কান্নাকাটি, ঘুমাননি সারা রাত

বনানীর বাসা থেকে পরীমনিকে বিদেশি মদ ও বিপুল পরিমাণ মাদকসহ আটকের পর র্যাবের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। তাকে মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।সেখানে জিজ্ঞাসাবাদের সময় নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শঙ্কিত পরী কান্নাকাটিও করেছেন। বুধবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকাল থেকে তাদে আবারও জিজ্ঞাসাবাদ শেষে বিকালে গ্রেফতার দেখায় র্যাব।পরে তাকে বনানী থানায় নিয়ে যায় র্যাব। র্যাবের এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদ শেষে পরীমণিকে সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি কক্ষে রাখা হয়। সেখানেবিস্তারিত পড়ুন
বর্ধিত লকডাউনে চলবে অভ্যন্তরীণ রুটের বিমান

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলমান সর্বাত্মক লকডাউন আরও ৫ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে দুটি নতুন শর্ত যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, পূর্বের সব বিধিনিষেধের অনুবৃত্তিক্রমে দুটি শর্ত যুক্ত করে ৫ আগস্ট মধ্যরাত থেকে ১০ অগাস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা বর্ধিত করা হল। শর্ত দুটি হচ্ছে- শিল্প, কল-কারখানা এই বিধিনিষেধের আওতায় পড়বে না। আর স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। এতদিন অভ্যন্তরীণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে জখম করেছে দুষ্কৃতকারীরা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষে শেখ তামজিদুজ্জামান (২৫) নামের এক যুবককে জখম করা হয়েছে। সে সুলতানপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ তহিদুজ্জামান চপলের ছেলে। আহত যুবককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা দফায় দফায় তার বাড়ীতে হামলা চালায়। ইট পাটকেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করে। দুষ্কৃতকারীরা এসময় শেখ তহিদুজ্জামান চপলকে শারীরিক লাঞ্চিত করে। আহত তামজিদ জানান, সদরের চাঁদপুর এলাকার আনিসেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউনিয়নে সেবা থেকে বঞ্চিত সাধারন মানুষ

সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইউপি সচিব আলকাজ আলীর বিরুদ্ধে অভিযোগ করেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, ইউপি সচিব আলকাজ আলী কালিগঞ্জ উপজেলায় একটি ইউনিয়ন পরিষদে কর্মস্থলে ছিলেন। ইউপি সচিব আলকাজ আলির গ্রামের বাড়ি সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে। তার নিজের বাড়ি থেকে অনুমান ৩ কিলো মি. দুরত আগরদাড়ী ইউনিয়ন পরিষদ। চার মাস পূর্বে ইউপি সচিব আলকাজ আলী কালিগঞ্জ উপজেলার একটিবিস্তারিত পড়ুন

