বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বঙ্গবন্ধুপুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা তালায় কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা অফিসার্স ক্লাব,উপজেলা ক্রীড়া সংস্থা,তালা মহিলা কলেজ বিভিন্ন সংগঠন।

পরে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মুরশিদা পারভীন পাপড়ি, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে সম্মানী স্মারক ক্রেস্ট প্রদান, উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির এক কালিন ৫ হাজার টাকা নগদ প্রদানসহ মাসিক এক হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষনা দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ পক্ষ থেকে বিভিন্ন ত্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতারণ করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে তালা ডাকবাংলো চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ বাবলু, উপজেলা যুগ্ম-সম্পাদক মীর জাকির হোসেন উপজেলা যুব লীগের সভাপতি সরদার জাকির হোসেন,আ’লীগ নেতা সরদার মশিয়ার রহমান অধ্যাপক সুভাষ সেন, সাহাবুদ্দিন বিশ^াস, মোড়ল সিরাজুল ইসলাম প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা