মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউনিয়নে সেবা থেকে বঞ্চিত সাধারন মানুষ

সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইউপি সচিব আলকাজ আলীর বিরুদ্ধে অভিযোগ করেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, ইউপি সচিব আলকাজ আলী কালিগঞ্জ উপজেলায় একটি ইউনিয়ন পরিষদে কর্মস্থলে ছিলেন। ইউপি সচিব আলকাজ আলির গ্রামের বাড়ি সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে। তার নিজের বাড়ি থেকে অনুমান ৩ কিলো মি. দুরত আগরদাড়ী ইউনিয়ন পরিষদ। চার মাস পূর্বে ইউপি সচিব আলকাজ আলী  কালিগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন থেকে বদলী হয়ে তার নিজের এলাকা সদর উপজেলার ১০ নং আগরদাড়ী ইউনিয়ন পরিষদে যোগদান করেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইউপি সচিব আলকাজ আলী  নিজের এলাকায় কর্মস্থলে থাকায় সে নিজের ইচ্ছামত পরিষদের কর্মস্থলে আসে আর ইচ্ছামত তার ব্যক্তিগত কাজে বাহিরে চলে যায়।

ইউপি সচিব আলকাজ আলী বিভিন্ন সময়ে অজুহাত দেখিয়ে ইউনিয়ন পরিষদে সকাল ১১ টায় আসে আর বেলা ১২ টার দিকে পরিষদ থেকে বের হয়ে চলে যায়। যার ফলে ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সচিবের সব ধরণের কাজের সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

ইউপি সচিবকে না পেয়ে বিশেষ করে অনেকে  জন্ম-নিবন্ধনকারী ব্যক্তিরা ফিরে চলে যায়। এছাড়াও সাধারণ মানুষ পরিষদে সচিবের কাছে যে কোনো কাজ নিয়ে গেলে অথবা পরামর্শ নিতে গেলে গুরুত্ব সহকারে দেখে না। সেবা নিতে আসা ব্যক্তিদের সাথে দর্ূ’ব্যবহার করে থাকে। স্থানীয় এক মুক্তিযোদ্ধা বলেন সাধারণ মানুষের সাথে দর্ূ’ব্যবহার করে। ঠিকমত পরিষদে তাকে পাওয়া যায় না।

আগরদাড়ী ইউপি আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হবি বলেন, পরিষদে ইউপি সচিবের নিয়মত পাওয়া যায় না। তাছাড়া পরিষদে রিতিমত পতাকা উত্তোলন হয় না।  ইউপি সচিব আলকাজ বলেন আমার অফিসের কাজে থাকি।

ইউপি চেয়ারম্যান মজনুর রহমান বলেন এসব বিষয়ে আমি এখনো কোনো অভিযোগ পায়নি। তবে সে কিছুদিন অসুস্থ ছিল।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন এসব বিষয়ে শুনেছি। তবে তদন্ত পূর্বক প্রমান পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কতর্ৃকপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারন মানুষ।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক