সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২২

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ার টিসিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিকরা সেমিতে

কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব আয়োজিত ‘টি.সি.সি. কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সেমি ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। বুধবার (৯ ফেব্রুয়ারী) কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ২য় খেলায় মুখোমুখি হয় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া ক্রিকেট একাডেমি। টসে জয়লাভ করে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাঈদ ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে তারা। তুলসীডাঙ্গার পক্ষে শামিম ৫১, ইমন ৪৭, নাজির ২৭, এনাম ২২ রান করেন। বোলিং-এবিস্তারিত পড়ুন

আগামি প্রজন্মকে গড়ে তোলার মহান দায়িত্ব শিক্ষকদের কাঁধে: এমপি রবি

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রজন্মের দক্ষ সৈনিক হিসেবে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও তথ্য প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। করোনাকালীন অনলাইন ক্লাস, অনলাইনে ভর্তি, নিয়োগসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।বিস্তারিত পড়ুন

খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন সাতক্ষীরার জ্যোৎস্না আরা

“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচি ২০২০-২০২১ এ ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরীতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান, সাতক্ষীরার কৃতি-সন্তান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য নারী নেত্রী জ্যোৎস্না আরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) ভার্চুয়ালে খুলনা বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা’তে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আগরদাঁড়ীতে ক্ষতিগ্রস্থ প্রতিমা শিল্পীকে আর্থিক সহায়তা

সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের পাল পাড়ায় রাতের আধারে ৪টি কালী প্রতিমা ও নির্মাণাধীন ৫০টি সরস্বতী প্রতিমা ভাঙচুর হওয়া স্থান ক্ষতিগ্রস্থ প্রতিমা শিল্পী রঞ্জন কুমার কুমার পালের খোঁজ-খবর নিলেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে আগরদাঁড়ী ইউনিয়নের পাল পাড়ায় ক্ষতিগ্রস্থ প্রতিমা শিল্পী রঞ্জন কুমার কুমার পালের কারখানায় যান এবং তার সাথে কথা বলেন। প্রতিনিধি দলের মাধ্যমে দেওয়া প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

করোনায় মৃতদের প্রায় ৮০ শতাংশ টিকা নেননি : স্বাস্থ্য অধিদফতর

দেশে ওমিক্রনে আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে, তা বলা দুরূহ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম। বুধবার (৯ ফেব্রুয়ারি) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন তিনি। তবে বিষয়টি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) একাধিক প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান নাজমুল ইসলাম। গত ৯ ডিসেম্বর দেশে প্রথম করোনার ওমিক্রন শনাক্তের খবর জানা যায়। এ ধরনে আক্রান্ত ব্যক্তিরা ছিলেন জিম্বাবুয়েফেরত বাংলাদেশবিস্তারিত পড়ুন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ

হাইকোর্টের আদেশ স্থগিত চেম্বার আদালতের, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ বসবে না এই পদে

জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সেইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেছেন আদালত। আগামি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ বসবে না এই পদে। ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠিয়ে এই আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালত এ আদেশ দিয়েছেন। এর আগে মঙ্গলবার সকালে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেনবিস্তারিত পড়ুন

যে গ্রামে ৩০ বছর ধরে পুরুষের প্রবেশ নিষিদ্ধ

গ্রামটির নাম উমোজা। কেনিয়ার উত্তরাঞ্চলীয় সামবুরুর ঘন জঙ্গলে গড়ে ওঠা এই গ্রামে শুধু নারীরাই বাস করেন। এখানে দীর্ঘ ৩০ বছর ধরে কোনও পুরুষের প্রবেশের অনুমতি নেই। তারপরও সেই গ্রামের নারীরা গর্ভবতী হয়ে পড়ছেন! বিষয়টি অবিশ্বাস্য লাগলেও আফ্রিকায় এমন একটি গ্রাম আছে। জানা গেছে, প্রথমে মাত্র ১৫ নারী নিয়ে গড়ে উঠলেও বর্তমানে প্রায় আড়াইশ’ নারীর বসবাস এই গ্রামে। ১৯৯০ সালে গ্রামটি গড়ে তোলেন ওই ১৫ নারী। ব্রিটিশ সেনারা এই ১৫ জন নারীকেবিস্তারিত পড়ুন

মামলার ভয়ে সিসিটিভি ক্যামেরার সামনে মুখ দেখিয়ে বেড়ান যিনি (ভিডিও)

সপ্তাহে ৫ দিন অফিসে যেতে হয়। ছুটির দিনে তিনি রাজধানীর যেখানেই থাকেন সিসিটিভি ক্যামেরার সামনে মুখ দেখিয়ে বেড়ান। মামলার ভয়ে এমনটা করেন বলে জানিয়েছেন আনোয়ার হোসাইন। সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‌‘বাবা মুক্তিযোদ্ধা হওয়ায় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পাননি। ৩৮তম বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়েছিলেন তিনি।’ আনোয়ারের ভাষ্যমতে, তার বাবা মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সরকারি আদেশ মেনে রাজাকারের তালিকা করেছিলেন। সেই তালিকায় নাম থাকা রাজাকারদের একজনেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার এ সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে ৩টি ওয়ানডে ও দুটি টেস্ট। ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বিষয়টিকে নিজেদের জন্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে দক্ষিণ আফ্রিকার বোর্ড। সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে মাঠেরবিস্তারিত পড়ুন

১০ বছরের সাজা বহাল, ‘এমপি পদ হারাচ্ছেন’ হাজী সেলিম!

ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ড কমিয়ে ১০ বছর বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে তথ্য গোপনের অভিযোগে বিচারিক আদালতে তার যে তিন বছরের সাজা হয়েছিল- তা বাতিল করা হয়েছে। হাইকোর্টে বহাল থাকা ওই রায় বুধবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে।বিস্তারিত পড়ুন