বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে গ্রামে ৩০ বছর ধরে পুরুষের প্রবেশ নিষিদ্ধ

গ্রামটির নাম উমোজা। কেনিয়ার উত্তরাঞ্চলীয় সামবুরুর ঘন জঙ্গলে গড়ে ওঠা এই গ্রামে শুধু নারীরাই বাস করেন। এখানে দীর্ঘ ৩০ বছর ধরে কোনও পুরুষের প্রবেশের অনুমতি নেই। তারপরও সেই গ্রামের নারীরা গর্ভবতী হয়ে পড়ছেন!

বিষয়টি অবিশ্বাস্য লাগলেও আফ্রিকায় এমন একটি গ্রাম আছে।

জানা গেছে, প্রথমে মাত্র ১৫ নারী নিয়ে গড়ে উঠলেও বর্তমানে প্রায় আড়াইশ’ নারীর বসবাস এই গ্রামে। ১৯৯০ সালে গ্রামটি গড়ে তোলেন ওই ১৫ নারী। ব্রিটিশ সেনারা এই ১৫ জন নারীকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করেছিলেন বলে অভিযোগ। তখন থেকেই পুরুষদের প্রতি ঘৃণা জন্মায় এই নারীদের মনে। এরপর ঘন জঙ্গলের মধ্যে একটি গ্রাম গড়ে তোলেন তারা। সেখানে অত্যাচারিত নারীদের ঠাঁই দেওয়া হয়। একই সঙ্গে পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ।

পুরুষদের যেখানে কোনওভাবেই প্রবেশের অনুমতি নেই, সেখানে কীভাবে গর্ভবতী হচ্ছেন নারীরা? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসবে।

তবে এতে অলৌকিক কিছু নেই। কেননা, পুরুষের প্রবেশ নিষিদ্ধ হলেও রাতের বেলায় বহু পুরুষ চুপিসারে এই গ্রামে ঢোকেন। নারীরা তাধের মধ্য থেকে নিজেদের পছন্দের মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। গর্ভবতী হয়ে পড়ার পর ওই পুরুষের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেন না তারা। নারীরা সন্তানদের জন্ম দেন এবং নিজেরাই তাদের লালনপালন করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা