বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামি প্রজন্মকে গড়ে তোলার মহান দায়িত্ব শিক্ষকদের কাঁধে: এমপি রবি

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রজন্মের দক্ষ সৈনিক হিসেবে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও তথ্য প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। করোনাকালীন অনলাইন ক্লাস, অনলাইনে ভর্তি, নিয়োগসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার সারা দেশে মোবাইল নেটওয়ার্কিং ব্যবস্থা চালু দূরকে করে দিয়েছে নিকট। হাতের মুঠোয় ছোট্ট মোবাইল ফোনের মাধ্যমে মানুষ এখন দূর প্রবাসের আপনজনের সাথে যোগাযোগ করতে পারছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে বড় গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। আগামী প্রজন্মকে গড়ে তোলার মহান দায়িত্ব শিক্ষকদের কাঁধে। শিক্ষা ও শিক্ষকের উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ বিশ্বসভায় প্রশংসিত। উন্নয়নের অভিযাত্রায় নতুন ভবন, শেখ রাসেল ডিজিটাল কম্পিটার ল্যাব, শেখ রাসেল স্কুল অব ফিউচার যোগ করেছে নতুন পালক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গড়ে তুলতে হবে।’

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলের নতুন ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. এমাদুল ইসলাম, অভিভাবক সদস্য মো. মোশারাফ হোসেন, রবিন্দ্র কর্মকার, মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, ডলি রানী, শিক্ষক প্রতিনিধি মো. নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম ও শামীমা আক্তার।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহমেদ স্বাক্ষরিত একপত্রে উক্ত কমিটি অনুমোদন লাভ করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান