ফেব্রুয়ারি, ২০২২
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দাদিকে দেখতে ঢাকায় জাফিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। জানা গেছে, রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন জাফিয়া রহমান। তিনি সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে আসেন। এর আগে, প্রায় আড়াই বছর ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। গত ১৫ জানুয়ারি ছোট মেয়ে জাহিয়া রহমান ও পরের দিন ১৬ জানুয়ারিবিস্তারিত পড়ুন
বিশ্ববাসী এখন আমাদের নির্যাতনের কথা বিশ্বাস করছে : ফিলিস্তিন

ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, বিশ্ববাসী এখন আমাদের ওপর চালানো ইসরাইলের হামলা-নির্যাতনের কথা বিশ্বাস করছে। ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিষয়ে ২৮০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অ্যামনেস্টির এ প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের সর্বস্তরের মানুষ বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এখন আমাদের দুঃখের কথা বুঝতে শুরু করেছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশ্তাইয়েহ এ প্রতিবেদনকে একটি গ্রহণযোগ্য ও পেশাদার সংস্থার আন্তর্জাতিক দলিল হিসেবে বর্ণনা করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত মঙ্গলবার ইসরাইলেরবিস্তারিত পড়ুন
নেদারল্যান্ডসের টিউলিপ ফুটছে ফুলের রাজধানী গদখালীতে

বরাবরই কৃষি বিভাগের সার্বিক তদারকিতে কৃষক পায় আধুনিকতা, কৃষি পায় প্রাণ। সময়ের প্রয়োজনে কৃষির আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব দেন কৃষি বিভাগ। কৃষি কাজে আধুনিকতার ছোঁয়া দিতে নিরলস কাজ করে যাচ্ছে ঝিকরগাছা উপজেলা কৃষি অফিস। জনবল সঙ্কট থাকলেও কৃষিতে অপার সম্ভাবনা, সম্ভাবনাময় বাজার সৃষ্টি, গবেষণা ও বাস্তবিক জ্ঞান প্রয়োগ করে আধুনিক কৃষিকে আলোর মুখ দেখাচ্ছে এ বিভাগ। বাংলাদেশে ঢাকার গাজীপুরে প্রথম শীত প্রধান দেশের উচ্চ মূল্যের ফুল টিউলিপ চাষ হলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যশোরের ঝিকরগাছাবিস্তারিত পড়ুন
ব্রিটিশ রানি কে হচ্ছেন, জানালেন এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের পর তার উত্তরসূরী কে হচ্ছেন সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে। রানি দ্বিতীয় এলিজাবেথেই বহু আকাঙিক্ষত সেই প্রশ্নের সমাধান দিয়েছেন। তিনি জানিয়েছেন তার পরে ব্রিটেনের রানি হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। খবর দ্য ওয়াশিংটন টাইমসের। ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ। সেই উপলক্ষ্যে শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ব্রিটেনের পরবর্তী রাজা হবেন চার্লস। আর তখন ক্যামিলা ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিত হবেন। ৯৫ বছর বয়সিবিস্তারিত পড়ুন
কেন বিয়ে করেননি কিংবদন্তি লতা মঙ্গেশকর

শেষ হলো ৯২ বছরের পথচলা কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের কর্মময় জীবন। হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর চলে গেলেন উপমহাদেশের সংগীতের এই প্রবীণ মহাতারকা। সাত দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন। কিন্তু তার সংগীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে। ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৪২ সালে, মারাঠি গান গেয়ে। ১৯৪৬ সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন। বসন্তবিস্তারিত পড়ুন
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : ১১ ট্রলার ও ১৪৪ জেলে উদ্ধার

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন এলাকায় দমকা হাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের মধ্যে একদিন পর ১১ ট্রলার ও ১৪৪ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। এখনো আরো জেলে ও ট্রলার নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও সুন্দরবনের দুবলার চর ফিশারম্যান গ্রুপের সমন্বিত প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়েবিস্তারিত পড়ুন
শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তাপমাত্রা রাতে হ্রাস দিনে বৃদ্ধি

দেশের সাতটি জেলা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে। রোববার সকাল ৯টায় আবহাওয়া অফিসের এক বুলেটিনে বলা হয়েছে, ‘নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলা এবং সীতাকুণ্ড উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে এবং পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে।’ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বুলেটিনে বলা হয়েছে,বিস্তারিত পড়ুন
বাঁচানো গেল না রায়ানকে, কুয়া থেকে পাঁচদিন পর মরদেহ উদ্ধার

অবশেষে মরক্কোর সেই শিশু রায়ানকে উদ্ধার করা হয়েছে। তবে জীবিত নয়, মৃত। গভীর কুয়ায় আটকে থাকার পর বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে আনেন উদ্ধারকর্মীরা। খবর আল জাজিরার। মরক্কোয় গত কয়েকদিন ধরে পাঁচ বছর বয়সী রায়ানকে একটি গভীর কুয়ার ভেতরে থেকে তুলে আনার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে গেছেন উদ্ধারকর্মীরা। বলা হয়েছিল এই উদ্ধার অভিযান অত্যন্ত জটিল। উদ্ধারকর্মীরা তাদের অভিযানের চূড়ান্ত পর্যায়েও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু একই সঙ্গে ভূমিধ্বসেরবিস্তারিত পড়ুন
মানুষের চুল দিয়ে তৈরি সোয়েটার!

এবার ফ্যাশন দুনিয়ায় নতুন চমক দিলেন নেদারল্যান্ডের বস্ত্রশিল্পী সোফিয়া কোলার। তিনি মানুষের পরিত্যক্ত চুল দিয়েই তৈরি করলেন সোয়েটার। শীত মানে ঠান্ডা আবহাওয়া। এই ঠান্ডা থেকে বাঁচতে সবাই সোয়েটার, শাল, জ্যাকেট ইত্যাদি শীত বস্ত্রগুলো বেছে নেন। যা সৌন্দর্যও বৃদ্ধি করে। তবে সাজ পোশাক এখন শুধুই সৌন্দর্য কিংবা আরামে সীমাবদ্ধ নেই। এই মৌসুমে বিভিন্ন ব্র্যান্ড নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে আনে কীভাবে আরও নতুন নতুন উপায়ে চমকে দেওয়া যাবে ক্রেতাকে তাই নিয়ে নিত্যবিস্তারিত পড়ুন
পেন্টাগনে অনধিকার প্রবেশে গ্রেফতার মুরগি!

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নিরাপত্তার ফাঁক গলে ঢুকে পড়েছিল একটি মুরগি। তা নিয়েই তুমুল হইচই পড়ে যায় পেন্টাগনে। অবশেষে গ্রেফতার করা হয়েছে সেই মুরগিটিকে। খবর দ্যা গার্ডিয়ানের। পেন্টাগন এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে মোড়া। কাক-পক্ষীতেও সেই নিরাপত্তার নজর এড়িয়ে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যে নিরাপত্তাবেষ্টনীকে কোনো মানুষ ভাঙতে পারে না,আশ্চর্যজনকভাবে সেই বেষ্টনীকেই বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি পেন্টাগনের ভেতরে ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায়। আমেরিকার নিরাপত্তাসংক্রান্ত সদর কার্যালয়ে গত সোমবার সেইবিস্তারিত পড়ুন

