মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২২

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের জীবনী

সংগীতের মহাতারকা লতা মঙ্গেশকর বিদায়। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ১৯২৯ সালে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা। পিতা নাট্য অভিনেতা ও গায়ক পণ্ডিত দিননাথ মঙ্গেশকরের মেয়ের নাম হেমা রাখলেও পরে হেমার নাম বদল করে রাখা হয় লতা। ৫ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। বাবার মৃত্যুর পর ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে মারাঠিবিস্তারিত পড়ুন

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়েছে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এমন খবরে যে কেউ হতভম্ব হয়ে পড়বেন। কারণ গেল বছরেই তো ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিল মেসির দল। বছর না ঘুরতেই এটা আবার কোন কোপা আমেরিকা? এটা পুরনো খবর নয়; কোপা আমেরিকা ফুটসালের ঘটনা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফুটসালে লাতিন আমেরিকার বিশ্বমঞ্চে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। প্যারাগুয়েতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে লিড নেয় আর্জেন্টিনা। যদিও লিড পেতেবিস্তারিত পড়ুন

শূন্যতা রেখে গেলেন লতা দিদি: মোদী

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গণে শোকের ছায়া নেমেছে। ভারতে দুদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিংবদন্তিতুল্য সংগীতশিল্পীর মৃত্যুর খবরে তাৎক্ষণিক টুইট করেন নরেন্দ্র মোদী। পরে তিনি আরও দুটি টুইট করে গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি লতা মঙ্গেশকরের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রথম টুইটে নরেন্দ্র মোদী লেখেন, ‘দুঃখ প্রকাশের ভাষা নেই। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদেরবিস্তারিত পড়ুন

অবাক করা অবিবাহিত জীবন সুরসম্রাজ্ঞী লতার ।। মৃত্যুতে ভারতে দুই দিনের শোক

ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই। টানা প্রায় চার সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সকাল সোয়া ৮টার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুতে ভারতে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে এ সংগীতশিল্পীকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। তখন চিকিৎসকেরাবিস্তারিত পড়ুন

সুরসম্রাজ্ঞী লতার মৃত্যুতে দুদিনের শোক ভারতে

উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। তার সম্মানে এ দুদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। রোববার (৬ ফেব্রুয়ারি) ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের খবরে এ তথ্য জানানো হয়। লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সংগীতশিল্পীর মৃত্যুর খবর জানার পর একাধিক টুইটও করেন তিনি। এর আগে সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগবিস্তারিত পড়ুন

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসসহ বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে এ সংগীতশিল্পীকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, কিছুটা সাড়া দিচ্ছেন লতা।বিস্তারিত পড়ুন

একই সাথে এক বধূর দুই স্বামী!

ঢাকার ধামরাইয়ে ঘরের মধ্যে দুই তরুণসহ এক তরুণীকে আটক করেছে স্থানীয় জনতা। তারা দুইজনই ওই তরুণীর স্বামী বলে জানা গেছে। প্রকৃতির ডাকের কথা বলে দ্বিতীয় স্বামী উত্তেজিত জনতার হাত থেকে পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রথম স্বামী দাবীকারী ও ওই তরুণীকে স্থানীয়দের সহায়তায় জিজ্ঞেসবাদের জন্য থানায় নিয়ে আসে। শনিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায়বিস্তারিত পড়ুন

যে রেকর্ড শুধু লতার দখলে

লতা মঙ্গেশকর সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৩০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন। এর মধ্যে ভারতের ৩৬ আঞ্চলিক ও বিদেশি ভাষায় গান গাওয়ার রেকর্ডটি দখলে রয়েছে সদ্য প্রয়াত ভারতীয় উপমহাদেশের এই সুরসম্রাজ্ঞীর। এই রেকর্ডে এখনো কেউ ভাগ বসাতে পারেননি। শুধু যে গুণী ব্যক্তিদের প্রশংসা কুড়িয়েছেন তা নয়, ছোটখাটো থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার–কী নেই সে তালিকায়। তিনবার পেয়েছেন জাতীয় পুরস্কার। মধুমতী সিনেমার ‘আজারে পরদেসি’ গানের জন্য ১৯৫৮ সালে পান শ্রেষ্ঠ সংগীতশিল্পীরবিস্তারিত পড়ুন

পায়রা নদীতে অর্ধকোটি টাকার মালামালসহ ট্রলারডুবি

বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদীতে অর্ধকোটি টাকার মুদি মালামাল নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির একটি ট্রলার ডুবে যায়। জানা যায়, তালতলী বাজারের স্থানীয় মুদি মহাজনরা ওই ট্রলারে প্রতি সপ্তাহের শনিবার বরগুনা থেকে মালামাল নিয়ে আসেন। প্রতি সপ্তাহের মতোই উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির অনুপস্থিতিতে ট্রলারটি তার ছেলে চালাতেন। শনিবার মালবোঝাই করে বরগুনা থেকে ট্রলারটি ছেড়ে তালতলী বাজারের বগীরদোনা খালে প্রবেশ করছিল।বিস্তারিত পড়ুন

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা কমেছে

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২ লাখের বেশি মানুষ। মারা গেছেন ৮ হাজার ৩১৯ জন। এ নিয়ে বিশ্বজুড়ে প্রাণহানি সাড়ে ৫৭ লাখ ছাড়িয়েছে। মোট শনাক্ত ৩৯ কোটি ৩৬ লাখের বেশি। এদিকে, ইরানে ২৯০ আসনের সংসদে অন্তত ৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ এক এমপি। আর করোনা টিকার কার্যকারিতা বাড়াতে দুই ডোজের ব্যবধান আট সপ্তাহ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এতেবিস্তারিত পড়ুন