বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একই সাথে এক বধূর দুই স্বামী!

ঢাকার ধামরাইয়ে ঘরের মধ্যে দুই তরুণসহ এক তরুণীকে আটক করেছে স্থানীয় জনতা। তারা দুইজনই ওই তরুণীর স্বামী বলে জানা গেছে। প্রকৃতির ডাকের কথা বলে দ্বিতীয় স্বামী উত্তেজিত জনতার হাত থেকে পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রথম স্বামী দাবীকারী ও ওই তরুণীকে স্থানীয়দের সহায়তায় জিজ্ঞেসবাদের জন্য থানায় নিয়ে আসে।

শনিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় সাখাওয়াত হোসেন ছাকার বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকার সাখাওয়াত হোসেন ছাকার মেয়ে (২৩) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। একইসঙ্গে তারা একই ঘরে রাতযাপন করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে ঘরে আটক করেন।

তবে টাঙ্গাইল জেলার রনি মিয়া প্রায় ৩ বছর আগে বিয়ে করেন ওই তরুণীকে।

অপরদিকে, ধামরাইয়ের বারবাড়িয়া এলাকার রেজাউল করিম রাজা ওই তরুণীকে বিয়ে করেন মাস দেড়েক আগে।

স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের সামনে থেকে মো. আব্দুল হামিদের ছেলে হোটেল ব্যবসায়ী রেজাউল করিম রাজা পালিয়ে যায়। অপর স্বামী টাঙ্গাইলের রনি মিয়া ও ওই তরুণীকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানা গেছে।

কিন্তু রাতেই গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লাসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাতেই তাদের থানা থেকে বের করে নিয়ে যান।

প্রথম স্বামীর সত্যতা থাকায় তার সাথে তরুণীকে ছেড়ে দেন। কিন্তু দ্বিতীয় স্বামী রেজাউল করিম রাজা মিয়ার বিষয়টি গোপনেই রয়ে গেল। তিনিও ওই তরুণীকে বিয়ে করেছেন এবং মাস দেড়েক ওই তরুণীর সাথে সংসারও করেছেন বলে জানান স্থানীয়রা।

ধামরাই থানার এসআই মো. মফিজুর রহমান বলেন, এলাকাবাসী আটকের পর এক তরুণ ও এক তরুণীকে পুলিশের কাছ সোপর্দ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরে তাদের বিবাহের বিষয়টির সত্যতা পাওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী