মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২২

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু

দেশে এবার মাদ্রাসা শিক্ষার্থীদের করোনাভাইরাসে টিকা দেওয়া শুরু হলো। রবিবার রাজধানীর মিরপুরের একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকালে মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নুরানি মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সিভিল সার্জন উপস্থিত ছিলেন। এসব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অধিদপ্তরের করোনার টিকাবিষয়কবিস্তারিত পড়ুন

রাজধানীতে অবকাঠামো নির্মাণে অনুমতি নিতে হবে সিটি কর্পোরেশনের

সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া রাজধানীতে সরকারি-বেসরকারি কোনো স্থাপনাই নির্মাণ করা যাবে না বলে সিদ্ধান্ত এসেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সমন্বয় সভা থেকে। রবিবার সচিবালয়ে এ সভায় ঢাকার দুই মেয়র ছাড়াও বিভিন্ন সেবা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, রাজধানীতে সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোনো সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাসহ কোনো উন্নয়ন কার্যক্রম নেয়া যাবে না। রাজউক অনুমতি দিলেও যদি সিটি করপোরেশন মনে করে এটা শহরের জন্য কল্যাণকর নয়,বিস্তারিত পড়ুন

সার্চ কমিটিকে আ.লীগের খাস কমিটি বললেন রিজভী

নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তাকে আওয়ামী লীগের কমিটি বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আমরা মনে করি এই অনুসন্ধান কমিটির দ্বারা মনোনীত নির্বাচন কমিশন হবে একান্তভাবে সরকারের আস্থাভাজন। এগুলো দিয়ে জনগণের সঙ্গে নাটক, প্রহসন, প্রতারণা, তামাশা চলছে। নির্বাচন কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীনবিস্তারিত পড়ুন

জানাজায় হামলা, পুলিশের হাত থেকে আসামি ছিনতাই!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জানাজায় হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ২০ মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন। আসামি জাকির হোসেন (৩৮) উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, শুক্রবার সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন এলাকার জাকির হোসেনকে আটক করেন। তবে স্থানীয়দের অনুরোধে আটক জাকির হোসেনকে মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণবিস্তারিত পড়ুন

বিচারক জীবনের বলয় থেকে আবির্ভূত মানবতার কবি শেখ মফিজুর রহমান

বিচারালয় ভেদ করে একজন মানুষ কীভাবে সাধারণ মানুষের মনের মধ্যে ঢুকে যেতে পারেন তার অনন্য উদাহারণ কবি শেখ মফিজুর রহমান। নিজের কর্মজীবনের বাইরে তিনি বিচার বিভাগকে সাধারণ মানুষের দোড়গোড়ায় নিয়ে গেছেন তার লেখার মধ্য দিয়ে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবিতা পরিষদ, সাতক্ষীরা’র আয়োজনে ‘কবি শেখ মফিজুর রহমান-এর কবিতা থেকে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানে অতিথিরা এ কথা বলেন। কবিতা পরিষদ, সাতক্ষীরা’র সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় গ্রন্থগার দিবসে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েচে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে লাইব্রেরির পাঠ কক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান,বিস্তারিত পড়ুন

অবশেষে ৫ দিনপর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

অবশেষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। এর ফলে উভয় বন্দর এলাকায় ফিরেছে কর্মচাঞ্চল্য। ভারতের পেট্রাপোল বন্দর ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতীয় ট্রাকচালকদের হয়রানির প্রতিবাদে সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে আমদানি বন্ধ করে দেয় পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা। পরে দফায় দফায় প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার রাতেই সিদ্ধান্ত হয় শনিবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম চালু করার। এর আগে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ এক পত্রে ট্রাকচালকসহ অন্যদের কমন আই কার্ড চালুবিস্তারিত পড়ুন

শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের শার্শায় পানিতে ডুবে তাসকিন (৪) নামে এক শিশু মারা গেছে। শনিবার (৫ ই ফেব্রুয়ারী) দুপুরের সময় উপজেলা বসতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তাসকিন উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের কবির হোসেনের ছেলে। জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল তাসকিন। বাড়ির আঙিনায় হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পিছনে পুকুরে তাকে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয়। পরে তাকে উদ্ধারবিস্তারিত পড়ুন

চলচ্চিত্র শিল্পী সমিতি: নিপুণকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা

অবশেষে দায়িত্ব নিতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি। নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করেছে আপিল বোর্ড৷ তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন। শনিবার সন্ধায় এ ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এফডিসিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচন আচরণবিধির অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড।বিস্তারিত পড়ুন

শার্শায় জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়ী আটক

যশোরের শার্শা থেকে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শার্শা থানাধীন তেবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেন বসত বাড়ীর একতলা বিল্ডিংয়ের ডাইনিং রুম হতে তাদের আটক করে গোড়পাড়া ক্যাম্প ও শার্শা থানার পুলিশ। আটককৃতরা হলো, ইসমাইল হোসেন (৩২), পিতা-ইব্রাহিম হোসেন, তরিকুল ইসলাম (৩১), পিতা-ওলিয়ার রহমান, জিয়া সরদার (৪৫), পিতা- মোসলেম সরদার, সাইফুল ইসলাম (৩৫), পিতা-ইরফান সরদার, আবুল হাসেম (৫০), পিতা-জয়নাল আবেদীন, সর্ব সাং-তেবাড়িয়া। গোড়পাড়া পুলিশ ক্যাম্প সাব-ইন্সপেক্টর (এসআই) আকরাম হোসেনবিস্তারিত পড়ুন