শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


যশোরের শার্শায় পানিতে ডুবে তাসকিন (৪) নামে এক শিশু মারা গেছে। শনিবার (৫ ই ফেব্রুয়ারী) দুপুরের সময় উপজেলা বসতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তাসকিন উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের কবির হোসেনের ছেলে।
জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল তাসকিন। বাড়ির আঙিনায় হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পিছনে পুকুরে তাকে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেকের ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৌসুমী খাতুনবিস্তারিত পড়ুন


