ফেব্রুয়ারি, ২০২২
বর্তমানে মাস হিসাবে দেখছেন
জায়েদ খানের প্রার্থিতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও এর উত্তাপ এখনও রয়ে গেছে এফডিসিতে। সর্বশেষ নির্বাচনের আপিল বোর্ড এক সিদ্ধান্তে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেছে।একইসঙ্গে কার্যকরী সদস্য পদে চুন্নুর পদও বাতিল করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে এই সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেনবিস্তারিত পড়ুন
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা শিগগির

চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে, নতুন অর্থবছরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে এরই মধ্যে আবেদন গ্রহণ করা হয়েছে। এমপিওভুক্তির জন্য প্রায় ছয় হাজার আবেদন জমা হয়েছে। এর মধ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং ডিগ্রি স্তরের তিন হাজার। বাকি তিন হাজার কারিগরি, ভোকেশনাল ও মাদরাসা স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন। বর্তমানেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিদ্যাদেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত

বিদ্যার দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় ছাত্র-ছাত্রী ও ভক্তবৃন্দদের উপস্থিতিতে সাতক্ষীরার কলারোয়ায় পুজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে ও সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে সরস্বতী দেবীর পুজার ব্যস্ততা চোখে পড়ে। সরস্বতী বিদ্যার দেবী তাই বিশেষ করে মন্দিরগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেইসাথে সরস্বতী দেবীর কৃপা লাভের জন্য দেবীর চরণ স্পর্শে বই রেখে পুজা আর্চনা করে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা। দোয়াত-কলম, বরই, দুধ এবং গমের শীষবিস্তারিত পড়ুন
নড়াইলে ৫দিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ শেষে সনদপত্র ও জার্সি বিতরণ

নড়াইলে শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঁচদিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ শেষে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সনদপত্র ও জার্সি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা। জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, ক্রীড়াবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর এমপির সাথে আ.লীগের তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরা সদরে ইউপি নির্বাচন পরবর্তী কর্মসূচি ও সমসাময়ীক পরিস্থিতি নিয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে আওয়ামী লীগের তৃণমুল নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির আহবানে ও সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এমপি রবি বলেন, “দলের মধ্যে কোন দ্বন্দ ও বিভেদ থাকলে সামগ্রীক উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়।বিস্তারিত পড়ুন
সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই

বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমানবিস্তারিত পড়ুন
নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি

নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে অনুসন্ধান (সার্চ) কমিটি করা হয়েছে। ছয় সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। রাষ্ট্রপতির নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগ শনিবার (৫ ফেব্রুয়ারি) কমিটি গঠন করে আদেশ জারি করেছে। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। নতুন এ সার্চ কমিটির আহ্বায়ক পদে দায়িত্ব পাওয়া বিচারপতি ওবায়দুলবিস্তারিত পড়ুন
কলারোয়া আ.লীগের সভাপতির সুস্থতা কামনা ও কূশল বিনিময়

কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সুস্থতা কামনা ও কূশল বিনিময় করা হয়েছে। পারিবারিক ভাবে জানা যায়, ফিরোজ আহম্মেদ স্বপন দীর্ঘ কয়েক মাস যাবৎ শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২ ফেব্রুয়ারী রাতে খুলনা ডক্টরস পয়েন্ট হাসপতালে অভিক্ষ ডাক্তার শেখ ছায়েদুল হকের নেতৃত্বে ক্ষুদ্র অস্ত্রোপাচার করা হয়। অস্ত্রোপাচার শেষে চিকিৎসকের পরামর্শে ৩ ফেব্রুয়ারী বৃস্পতিবার তিনি খুলনার ভাড়া বাসায় চিকিৎসা সেবা গ্রহন করছেন। আ.লীগবিস্তারিত পড়ুন
বিদ্যাদেবীর কৃপালাভের আশায় সাতক্ষীরায় সরস্বতী পূজা উদযাপন

বিদ্যাদেবীর কৃপালাভের আশায় সাতক্ষীরা জেলায় দিনব্যাপী সরস্বতী পূজা উদযাপন হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারী) সকাল থেকে জেলার কেন্দ্রীয় মন্দির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মন্দিরে মন্দিরে ও পলাশ-চন্দনা’র বিদ্যা কাননগৃহে পূজা উদযাপন চলে। জেলার ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার্থীদের প্রাণের উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে সনাতন ধর্মে বিশ্বাসীরা বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীকে বরণ ও মায়ের পূজায় পুষ্পাঞ্জলি নেয়ার জন্য পূজা অনুষ্ঠানে বিদ্যার্থীদের আরধনা করতে দেখাবিস্তারিত পড়ুন
৪ দিন পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি চালু

চারদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে শনিবার সকাল ৮টা থেকে ফের চালু হয়েছে আমদানি-রপ্তানি। পরিবহণ শ্রমিকসহ আটটি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠক হয় এবং গত বৃহস্পতিবার পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপরই বন্দরের সঙ্গে যুক্ত পরিবহণ শ্রমিকসহ বিভিন্ন সংগঠন মিলিতভাবে সরকারি নির্দেশের বিষয়টি বিবেচনা করে আমদানি-রপ্তানি চালু করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। বিএসএফেরবিস্তারিত পড়ুন

