বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদ্যাদেবীর কৃপালাভের আশায় সাতক্ষীরায় সরস্বতী পূজা উদযাপন

বিদ্যাদেবীর কৃপালাভের আশায় সাতক্ষীরা জেলায় দিনব্যাপী সরস্বতী পূজা উদযাপন হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারী) সকাল থেকে জেলার কেন্দ্রীয় মন্দির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মন্দিরে মন্দিরে ও পলাশ-চন্দনা’র বিদ্যা কাননগৃহে পূজা উদযাপন চলে।
জেলার ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার্থীদের প্রাণের উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে সনাতন ধর্মে বিশ্বাসীরা বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীকে বরণ ও মায়ের পূজায় পুষ্পাঞ্জলি নেয়ার জন্য পূজা অনুষ্ঠানে বিদ্যার্থীদের আরধনা করতে দেখা যায়।

পলাশ-চন্দনা’র বিদ্যা কাননগৃহে শ্রী শ্রী সরস্বতী দেবীকে বরণ ও মায়ের পূজায় মন্ত্র পাঠ করান তাপস ব্যানার্জী।

পুরোহিত তাপস ব্যানার্জী বলেন, ‘মহাপঞ্চমীর মাঘ মাসের শুক্লা তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। মা স্বরস্বতী হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী। মা স্বরস্বতীকে পূজা অর্চনার মধ্য দিয়ে আরও বিদ্যা-জ্ঞান চেয়ে থাকি। শনিবার সাতক্ষীরায় সারা দেশের সাথে মহা ধুমধামে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে।’

পুরোহিত কৃষ্ণ ব্যানার্জী বলেন, ‘গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি অনুস্মরণ করে পূজা অনুষ্ঠান পরিচালনার নির্দেশনা ছিল। বিদ্যার্থীদের তাই পূর্বের মতো অধিক সমাগম না করে প্রার্থণা কার্য পরিচালনার নির্দেশনা দেয়া হয়।’

শিক্ষার্থী অগ্নিভ ও অর্ণিভা বিশ্বাস জানায়, ‘তারা বিদ্যা ও জ্ঞান চর্চার জন্য যাতে কোভিড মুক্ত সংকট মুক্ত পরিবেশে শিক্ষা লাভ করতে পারে তার জন্য এবার দেবীর কাছে প্রার্থণা করছে।’

একই রকম সংবাদ সমূহ

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা