ফেব্রুয়ারি, ২০২২
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলকাতা শহর সম্পর্কে অজানা কিছু তথ্য

ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সঙ্গে লাগোয়া বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী এটি। এই রাজ্যের রাজধানী কলকাতা। এই শহর সম্পর্কে এমন কিছু তথ্য আছে, যা জানলে অবাক হবে গোটা বিশ্ব। আসুন জেনে নেওয়া যাক, তেমনই কিছু মজার তথ্য। ব্রিটিশ শাসনের সময় ১৯১১ সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা। পরবর্তীতে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয়। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত হয় ইডেন গার্ডেন্সের ক্রিকেট স্টেডিয়াম। এটি ভারতের প্রাচীনতম ক্রিকেট মাঠ। ১৯৮৭ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন
কেশবপুরে গনপিটুনিতে গরুচোর নিহতের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ

কেশবপুরে গনপিটুনিতে গরুচোর নাঈমের নিহতের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি কুচক্রী মহল অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। মূলত গনপিটুনিতে নিহত নাঈম ছিল একজন পেশাদার গরুচোর। এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার ভান্ডারখোলা এলাকায় প্রতি রাতেই বিভিন্ন বাড়িতে গরুচুরি হত। খোপদহি গ্রামের আব্দুল জলিল, ফারুক হোসেন, মোমিনপুর গ্রামের মিজানুর রহমান সরদার, ভান্ডারখোলা গ্রামের জামাল উদ্দীন শেখ, আব্দুল জলিল মোড়ল, হাড়িয়াঘোপ গ্রামের রশিদুল ইসলাম বিশ্বাস, রিয়াজ উদ্দীন বিশ্বাস-সহ বিভিন্ন গোয়ালঘর থেকে ইতিপূর্বেবিস্তারিত পড়ুন
রবিবার থেকে মেঘমুক্ত, বাড়তে পারে শীত

লঘুচাপের প্রভাবে শুক্রবার দেশের একাধিক স্থানে বৃষ্টি হয়েছে। শনিবার বিকেলের পর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে। রবিবার থেকে মূলত আকাশ মেঘমুক্ত হবে। এরপর শীত বাড়বে। দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে, পঞ্চগড়ে শীতের সঙ্গে যোগ হয়েছে ঝোড়ো বৃষ্টি। এতে জেলায়বিস্তারিত পড়ুন
ভূমিকম্পে কাঁপল ভারতসহ তিন দেশ

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতও। শনিবার (৫ ফেব্রুয়ারি) সৃষ্ট উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর, নয়ডা, দিল্লি ও আশপাশের শহরগুলো কেঁপে উঠেছে। খবর এনডিটিভির। ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার। স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ভূমিকম্পের সঠিক সময় জানানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত জানুয়ারিতে আফগানিস্তানের হেরাথে একটি বড় ভূমিকম্প হয়।বিস্তারিত পড়ুন
কোনও গুমের সঙ্গে নিরাপত্তাবাহিনী জড়িত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিরাপত্তাবাহিনী কোন গুমের সঙ্গে জড়িত নয়। যারা গুম হচ্ছেন তারা কিছু দিন পরই উদ্ধার হচ্ছেন। শনিবার রাজধানীর মানিকমিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এমন কথা বলেন তিনি। র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা কিভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাদেরকে সামনে আনা হবে। বাংলাদেশে কেউ গুম হয়না।বিস্তারিত পড়ুন
মাঠে ধূমপান করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার শেহজাদ

বাংলাদেশের প্রিমিয়ার লীগের একটি ম্যাচে ক্রিকেট মাঠে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ। মিরপুরের ক্রিকেট মাঠে দাঁড়িয়ে শুক্রবার ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করায় তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি। সেইসঙ্গে শেহজাদের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। কারণ, খেলা চলাকালীন মাঠে ধূমপান করা ক্রিকেটের আইনের পরিপন্থী। বিসিবি জানিয়েছে, মোহাম্মদ শেহজাদ তার এই শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ নিয়ে পরবর্তী আর কোন শুনানির দরকার হবে না। লেভেল ওয়ানবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৫ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে দেশটির পুলিশ ৫ বাংলাদেশিকে গ্রেফতার করেছে। শুক্রবার (৪ জানুয়ারি) দেশটির সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে’র প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। দেশটির পুলিশ জানায়, জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো। বাংলাদেশি জুয়াড়িদের লক্ষ্য করে জুয়ার আয়োজন হতো। পুলিশ গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালিয়েছে। খবরে বলাবিস্তারিত পড়ুন
শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন জাকারবার্গ

বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে দরপতন হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। এতে ২৯.৭ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার লোকসান গুনেছেন প্রতিষ্ঠানটির মালিক মার্ক জাকারবার্গ, যার বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ারের দামও এদিন দেড় শতাংশ কমে গেছে বলে জানা যায়। ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ার খবরে বৃহস্পতিবারই মেটার শেয়ারের দাম পড়ে যায় ২৬ শতাংশ। জানা গেছে, গত তিন মাসে প্রায় ১০ লাখবিস্তারিত পড়ুন
ভালো মানুষ পাওয়া না গেলে ভালো আইন করে কী হবে: কৃষিমন্ত্রী

নির্বাচন কমিশন আইন নিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ভালো মানুষ পাওয়া না গেলে ভালো আইন করে কী হবে। আইন যিনি বাস্তবায়ন করবেন তার মেরুদণ্ড শক্ত থাকতে হয়। ব্যক্তিত্ব সম্পন্ন, দায়িত্বশীল নৈতিক শক্তির অধিকারী হতে হয়- এমন মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত সমুদ্র তের নদীর ওপার থেকে, হাওয়াই দ্বীপ থেকে আনবেন নাকি? নির্বাচন কমিশন নিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনেবিস্তারিত পড়ুন
কঠোর আন্দোলনের প্রস্তুতি বিএনপির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সরকারবিরোধী শক্তি বাড়াতে বৃহত্তর ঐক্য গঠন করতে চান তারা। শুক্রবার বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ৯টি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বৃহত্তর ঐক্যের স্বার্থে বিএনপি কোনো উদ্যোগ নিলে তাতে ২০ দলের সমর্থন থাকবে কি না, সে সম্পর্কে শরিকদের মনোভাব জানার চেষ্টা করা হয়। বিকাল ৪টা থেকে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। এতে ন্যাশনাল পিপলসবিস্তারিত পড়ুন

