বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৫ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে দেশটির পুলিশ ৫ বাংলাদেশিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৪ জানুয়ারি) দেশটির সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে’র প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দেশটির পুলিশ জানায়, জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো। বাংলাদেশি জুয়াড়িদের লক্ষ্য করে জুয়ার আয়োজন হতো। পুলিশ গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালিয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটির বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিচালক আবদ জলিল হাসান জুয়ার বিষয়টি নিশ্চিত হওয়া পরের দিনই জালান ক্লাং লামার অ্যাপার্টমেন্ট এই অভিযান চালানো হয়।

অভিযানকালে সিটি সিআইডি প্রধান হাবিবি মাজিনজি সাংবাদিকদের বলেন, ‘এই জুয়ার আসর থেকে জুয়ারিদের কাছ থেকে প্রতিদিন প্রায় ২ লাখ বাংলাদেশি টাকা আয় হতো। আমরা ৫ বাংলাদেশিকে আটক করেছি এবং বেশ কিছু কম্পিউটার ও হ্যান্ডফোন জব্দ করেছি।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা