বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাঠে ধূমপান করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার শেহজাদ

বাংলাদেশের প্রিমিয়ার লীগের একটি ম্যাচে ক্রিকেট মাঠে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ।

মিরপুরের ক্রিকেট মাঠে দাঁড়িয়ে শুক্রবার ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করায় তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি। সেইসঙ্গে শেহজাদের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

কারণ, খেলা চলাকালীন মাঠে ধূমপান করা ক্রিকেটের আইনের পরিপন্থী।

বিসিবি জানিয়েছে, মোহাম্মদ শেহজাদ তার এই শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ নিয়ে পরবর্তী আর কোন শুনানির দরকার হবে না।

লেভেল ওয়ান অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। তবে এ ধরনের অপরাধে একজন ক্রিকেটারের সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফি’র অর্ধেক জরিমানা এবং রেকর্ডে এক বা দুই পয়েন্ট ডিমেরিট যোগ করা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিনিস্টার ঢাকার ক্রিকেটার শেহজাদকে বিসিবির লেভেল ওয়ান কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট মাঠে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয়। শেষ পর্যন্ত খেলাটি বাতিল হয়।

কিন্তু মাঝে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে যখন কর্মীরা মাঠ পরিচর্যার কাজ শুরু করেন, সেই সময় আরও ঢাকা ও কুমিল্লার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মাঠে প্রবেশ করে শেহজাদ।

তখন সাজঘরের সামনে দাঁড়িয়ে অন্য দুই আফগান ক্রিকেটারের সঙ্গে গল্পরত মোহাম্মদ শেহজাদকে ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করতে দেখা যায়।

কিছুক্ষণের মধ্যেই ঢাকার প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল তার কাছে এগিয়ে এসে ধূমপান করতে নিষেধ করেন। সেই সময় তার চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেলেও ই-সিগারেট ব্যবহার বন্ধ করেন তিনি।

ধূমপান ছাড়তে বা ধূমপানের বিকল্প হিসাবে অনেক ভেপ বা ই-সিগারেট ব্যবহার করেন। যদিও এটির ব্যবহার নিয়েও বিতর্ক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা