মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২২

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দুবলার চরে ঝড়ে ১৮ ট্রলারডুবি, ২ জেলে নিখোঁজ!

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৮ ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মো. শাহিনুর ও মো. মোতাচ্ছির নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের দুবলা ফরেস্ট স্টেশনের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় এবং দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত নভেম্বরে দেশের বিভিন্ন জায়গা থেকে শুঁটকি প্রক্রিয়া করতে দুবলায় সামুদ্রিক মাছ ধরতে আসেন প্রায়বিস্তারিত পড়ুন

কোরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবনে করণীয়

ইসলাম ধর্ম আমাদের সবাইকে নীতি ও নৈতিকতা শিক্ষা দেয়। দৈনন্দিন জীবনে আমরা কী করব কীভাবে জীবন পরিচালিত করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব সেটাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। একজন মুমিনের জন্য দৈনন্দিন জীবনে করণীয় কী হওয়া উচিত- ১. বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। রসুল (সা.) বলেছেন, ‘যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয়।’ তিরমিজি। ২.বিস্তারিত পড়ুন

জানালা ভাঙার ক্ষতিপূরণ দিয়ে চিরকুট রেখে গেল চোর!

হাড় কাঁপানো ঠাণ্ডা। তার ওপর প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। একটি বাড়ি ফাঁকা দেখতে পেয়ে জানালা ভেঙে ঢুকে পড়ে চোর। রাতে খাওয়াদাওয়া করে, টিভি দেখে, আরাম করে বিছানায় ঘুমিয়ে ভোরের আলো ফুটতেই বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। যাওয়ার আগে বাড়ির মালিকের জন্য একটি কাগজে লিখে রেখে যান, “জানলার কাচ ভাঙার জন্য দুঃখিত।” সেই কাগজের পাশেই নগদ ১৭ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে রেখে দিয়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। গত ৩০ জানুয়ারি সান্টা ফে’র ভেরেডাবিস্তারিত পড়ুন

সাত হাজার ২০০ কোটির ঋণ রেখে স্বামীর আত্মহত্যা, কোম্পানিকে যেভাবে বাঁচালেন স্ত্রী

নাম তার সিদ্ধার্থ। ভারতজুড়ে নামি কফি বার সিসিডি তথা ক্যাফে কফি ডে- এর কর্ণধার। ঋণের ভারে ব্যবসা সামলাতে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেন তিনি। অতঃপর তার কোম্পানির দায়িত্ব নেন স্ত্রী মালবিকা। তার অসাধারণ মেধা ও প্রজ্ঞায় মাত্র দুই বছরের মাথায় ঘুরে দাঁড়িয়েছে কোম্পানিটি। আসুন জেনে নিই বাকি গল্প- করোনা মহামারীর ধাক্কায় ঝাঁপ ফেলতে বাধ্য হয়েছে দেশ-বিদেশের বহু সংস্থা। তবে কোটি কোটি টাকার ঋণের বোঝা সত্ত্বেও সে সময় ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে ভারতেরবিস্তারিত পড়ুন

কয়েক কোটি জন্ম নিবন্ধন সনদ ‘গায়েব’!

কয়েক কোটি মানুষের জন্ম নিবন্ধন সনদ গায়েব হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, সন্তানের জন্ম নিবন্ধন সনদ করতে বাবা-মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক হওয়ায় বহু অভিভাবক নিজেদের জন্ম নিবন্ধন সনদ সার্ভারে দেখতে গিয়ে পাননি। এরপরই বিষয়টি সামনে আসে। বাংলাদেশে এখন প্রায় চার কোটি স্কুল শিক্ষার্থীর জন্য ডিজিটাল ইউনিক আইডি তৈরির কাজ চলছে, যার জন্য জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিয়মে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদের আবেদন করতে হলে আবারবিস্তারিত পড়ুন

অপরাধের আখড়া রোহিঙ্গা ক্যাম্প

অপরাধীদের অভয়ারণ্য কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প। খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র, মাদক পাচার, চোরাচালানসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে অনেক রোহিঙ্গা। অনেকের ভাষ্যমতে, অপরাধের আখড়ায় পরিণত হয়েছে রোহিঙ্গা শরণার্থী শিবির। তাই ড্রোন ক্যামেরা এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে বাড়ানো হয়েছে নজরদারি। চালানো হচ্ছে বিশেষ অভিযান। কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণে প্রতিনিয়ত বিশেষ অভিযান চালানো হচ্ছে। বাড়ানোর হয়েছে চেকপোস্টের সংখ্যা। ওয়াচ টাওয়ারের মাধ্যমে ক্যাম্পবিস্তারিত পড়ুন

মা-বাবা সন্তানের জন্য উভয় জগতের সম্পদ

সুসন্তান মহান আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। সুসন্তানের মাধ্যমে মহান আল্লাহ তার মা-বাবার মর্যাদা বৃদ্ধি করেন। দুনিয়া ও আখিরাতে সম্মানের মুকুট পরিয়ে দেন। দুনিয়াতে সন্তানের কৃতিত্বের কারণেও মানুষ তার মা-বাবাকে শ্রদ্ধা করে। তার মা-বাবার সামাজিক অবস্থান উন্নত করে। সন্তানের সফলতাগুলো মা-বাবার মুখ উজ্জ্বল করে। তাদের চক্ষু ও মন শীতল করে। সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে শেষ বয়সে মা-বাবাকে কষ্ট করতে হয় না। এমনকি সন্তানকে সঠিকভাবে গড়ে যেতে পারলে পরকালেও মা-বাবাকে সংবর্ধনা দেওয়া হয়।বিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি, ২৫ জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পশ্চিম সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তবে ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে। এফবি হাওলাদার ট্রলারের মাঝি এমাদুলের বরাত মৎস্যজীবী ট্রলার মালিকবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভেঙে পড়বে ২০৩১ সালে!

পৃথিবীর বাইরে মহাকাশ বিজ্ঞানীদের একটি ঠিকানা আছে। সেটা হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস। ১৯৯৮ সাল থেকে ২৪ বছর বয়সী আইএসএস এখনো জায়গামতো বহাল আছে। কিন্তু এই স্টেশন থাকবে কত দিন? যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০৩০ সাল পর্যন্ত বহাল তবিয়তে থাকবে এ স্টেশন। এরপর ২০৩১ সালের জানুয়ারিতে পৃথিবীতে ভেঙে পড়বে এটি। নাসা বলছে, ওই বছরের শুরুর দিকে প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নেমো নামে পরিচিত অংশে আইএসএস বিধ্বস্ত হবে। এই স্থানবিস্তারিত পড়ুন

কমতে পারে তাপমাত্রা, বিচ্ছিন্ন বৃষ্টি থাকতে পারে ৫ দিন

সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এ ছাড়া ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হত পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।বিস্তারিত পড়ুন