শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভেঙে পড়বে ২০৩১ সালে!

পৃথিবীর বাইরে মহাকাশ বিজ্ঞানীদের একটি ঠিকানা আছে। সেটা হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস। ১৯৯৮ সাল থেকে ২৪ বছর বয়সী আইএসএস এখনো জায়গামতো বহাল আছে। কিন্তু এই স্টেশন থাকবে কত দিন?

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০৩০ সাল পর্যন্ত বহাল তবিয়তে থাকবে এ স্টেশন। এরপর ২০৩১ সালের জানুয়ারিতে পৃথিবীতে ভেঙে পড়বে এটি।

নাসা বলছে, ওই বছরের শুরুর দিকে প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নেমো নামে পরিচিত অংশে আইএসএস বিধ্বস্ত হবে। এই স্থান পৃথিবী গ্রহের স্থলভাগ থেকে সবচেয়ে দূরে অবস্থিত। এটি মহাকাশযানের সমাধিস্থল নামেও পরিচিত। অসংখ্য পুরোনো কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশের অন্যান্য ধ্বংসাবশেষ পয়েন্ট নেমোতে ভেঙে পড়েছে। ২০০১ সালে রুশ মহাকাশ স্টেশন মির সেখানেই বিধ্বস্ত হয়।

নাসা আরও বলছে, ভবিষ্যতে পৃথিবীর কাছাকাছি মহাকাশ কার্যক্রমে নেতৃত্ব দেবে বাণিজ্যিক খাত। এর মধ্য দিয়ে ভবিষ্যতের মহাকাশ গবেষণা ও অভিযানে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে সংস্থাটি। আইএসএসে সংযুক্ত করার জন্য একটি বাসযোগ্য মডিউল তৈরিতে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যাক্সিওম স্পেসের সঙ্গে চুক্তি করেছে নাসা। একই সঙ্গে মহাকাশ স্টেশনসহ পৃথিবীর কক্ষপথে বিভিন্ন বাণিজ্যিক গন্তব্যের নকশা প্রণয়নে আরও তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে।

আইএসএস হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি মহাকাশ সংস্থার যৌথ প্রকল্প। ১৯৯৮ সাল থেকে এটি কক্ষপথে রয়েছে। ২০০০ সাল থেকে এতে নভোচারী দল ছিলেন। এর অভিকর্ষহীন পরীক্ষাগারে এখন পর্যন্ত তিন হাজারের বেশি গবেষণা অনুসন্ধান হয়েছে।

২০২৪ সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে আইএসএসের। এর কাজে পরিধি বাড়াতে হলে অবশ্যই সব অংশীদারকে সম্মত হতে হবে। তবে পাঁচটি মহাকাশ সংস্থা এই স্টেশনের কার্যক্রম ২০৩০ সাল পর্যন্ত চালিয়ে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।

এর আগে গত বছরের আগস্টে বড় বিপদের মুখে পড়েছিল আইএসএস। বেশ কয়েকটি জায়গায় বড়সড় ফাটল ধরা পড়েছিল আন্তর্জাতিক ফুটবল মাঠের দৈর্ঘ্যের মহাকাশ স্টেশনে। ফাটলগুলোর ফলে শক্তিশালী মহাজাগতিক রশ্মি ও নানা ধরনের ক্ষতিকারক মহাজাগতিক বিকিরণ ঢুকে পড়ার আশঙ্কা করা হয়েছিল আইএসএসে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের