বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পায়রা নদীতে অর্ধকোটি টাকার মালামালসহ ট্রলারডুবি

বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদীতে অর্ধকোটি টাকার মুদি মালামাল নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির একটি ট্রলার ডুবে যায়।

জানা যায়, তালতলী বাজারের স্থানীয় মুদি মহাজনরা ওই ট্রলারে প্রতি সপ্তাহের শনিবার বরগুনা থেকে মালামাল নিয়ে আসেন। প্রতি সপ্তাহের মতোই উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির অনুপস্থিতিতে ট্রলারটি তার ছেলে চালাতেন।

শনিবার মালবোঝাই করে বরগুনা থেকে ট্রলারটি ছেড়ে তালতলী বাজারের বগীরদোনা খালে প্রবেশ করছিল। এ সময় খালের মুখের চরের সঙ্গে ধাক্কা লাগে। এতে পায়রা নদীর স্রোতের তোরে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে তালতলী বাজার ও কবিরাজপাড়া বাজারের ১৭ ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার মালামাল ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

ট্রলারের মালিক মাঝি জামালের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

তালতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ