বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা কমেছে

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২ লাখের বেশি মানুষ। মারা গেছেন ৮ হাজার ৩১৯ জন। এ নিয়ে বিশ্বজুড়ে প্রাণহানি সাড়ে ৫৭ লাখ ছাড়িয়েছে। মোট শনাক্ত ৩৯ কোটি ৩৬ লাখের বেশি।

এদিকে, ইরানে ২৯০ আসনের সংসদে অন্তত ৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ এক এমপি। আর করোনা টিকার কার্যকারিতা বাড়াতে দুই ডোজের ব্যবধান আট সপ্তাহ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এতে হৃদযন্ত্রে প্রদাহের ঝুঁকিও কমবে।

এদিকে, দৈনিক শনাক্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশ গুলোর মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ২২ জন এবং মারা গেছেন ১ হাজার ৫১ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৭৯ লাখ ৬৬ হাজার ৬৯১ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ লাখ ২৫ হাজার ৬৫৫ জনের। এছাড়া, করোনায় থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৭৯ লাখ ২৫২ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬ জনের এবং করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৪১ জন। ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২১ লাখ ৮৪ হাজার ৬২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২ হাজার ৮ জনের। আর সুস্থ হয়েছেন ৪ কোটি ৪ লাখ ৪৪ হাজার ৮৯৯ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার ২৭৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৮৬৯ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৫৬৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ৪০ লাখ ৭ হাজার ৬৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫২ হাজার ৫০৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৫৪০ জন।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা