শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাঁচানো গেল না রায়ানকে, কুয়া থেকে পাঁচদিন পর মরদেহ উদ্ধার

অবশেষে মরক্কোর সেই শিশু রায়ানকে উদ্ধার করা হয়েছে। তবে জীবিত নয়, মৃত। গভীর কুয়ায় আটকে থাকার পর বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে আনেন উদ্ধারকর্মীরা।
খবর আল জাজিরার।

মরক্কোয় গত কয়েকদিন ধরে পাঁচ বছর বয়সী রায়ানকে একটি গভীর কুয়ার ভেতরে থেকে তুলে আনার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে গেছেন উদ্ধারকর্মীরা।

বলা হয়েছিল এই উদ্ধার অভিযান অত্যন্ত জটিল। উদ্ধারকর্মীরা তাদের অভিযানের চূড়ান্ত পর্যায়েও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু একই সঙ্গে ভূমিধ্বসের আশঙ্কায় শিশুটিকে উদ্ধারের এই তৎপরতা আরো বেশি বিপদজনক হয়ে উঠেছিল।
উত্তর আফ্রিকার এই দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শিশুটির নাম রায়ান। তার পিতা যখন কুয়াটি মেরামতের কাজ করছিলেন, তখন সে হঠাৎ করে ৩০ মিটার (১০৪ ফুট) গভীরে পড়ে যায় সে।

মরক্কোর উত্তরাঞ্চলীয় ওই গ্রামে শিশুটিকে উদ্ধারের এই তৎপরতা মরক্কোর প্রতিবেশি আলজেরিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। উদ্ধারকাজ দেখতে ঘটনাস্থলে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ।

পরিকল্পনা মোতাবেক শনিবার শিশুটিকে বের করে আনতে জোরেশোরে উদ্ধার তৎপরতা শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা। বুলডোজার, ক্রেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকেন। লক্ষ্য ছিল একটাই, আজই শিশু রায়ানকে যে করেই হোক বের করে আনা। কারণ গভীর কুয়ায় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল রায়ান। অবশেষে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন