বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরার রসুলপুর হাইস্কুলের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুলবিস্তারিত পড়ুন
নবগঙ্গা নদী
নড়াইলে নির্মাণাধীন সেতুতে কয়েকবার নৌযানের ধাক্কায় পিলার ক্ষতিগ্রস্ত

নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়া খেয়াঘাটে সেতু নির্মাণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নৌযানের ধাক্কায় নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর একটি পিলার একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় সেতুর ওই পিলারের কাজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুরুতে প্রকল্পের মেয়াদ ছিল দুই বছর তিন মাস। তবে চার বছরেও সেতু নির্মাণের কাজ শেষ হয়নি। সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত পিলারের কাজ বাদে মূল সেতুর কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে। নতুন করে নকশা তৈরি করে পিলারটিরবিস্তারিত পড়ুন
বুকে রাইফেল ঠেকিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা

নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সীমান্তের সুন্দরইল এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আত্মহননকারী বিজিবির সিপাহী তানভীর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামের শেখ আরজুনুর রহমানের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, তানভীর বৃহস্পতিবার সকালে বিজিবি ক্যাম্পে তার নিজের রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চেপে গুলি করেন। গুলির শব্দে বিজিবির অন্য সদস্যরা এসে তাকেবিস্তারিত পড়ুন
যুদ্ধ হচ্ছে ইউক্রেনে, এলপি গ্যাসের দাম বাড়ছে বাংলাদেশে

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও বেড়েছে। এলপি গ্যাসের ১২ কেজির দাম ১২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা করা হয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এটি কার্যকর হবে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের নতুন এই দর ঘোষণা দিয়েছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে ৬২ টাকা বৃদ্ধি করে ১২৪০ টাকা নির্ধারণবিস্তারিত পড়ুন
ফের বাড়লো স্বর্ণের দাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারের অস্থিতিশীল অবস্থায় এবার দাম বাড়ল স্বর্ণের। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এবার দেশীয় বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশীয় বাজারেও প্রতি ভরিতে স্বর্ণের দাম ৩ হাজার ২৬৫ টাকা বেড়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ২৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটেরবিস্তারিত পড়ুন
পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় তিনজনের বিরুদ্ধে চার্জগঠন

ঢাকার বোট ক্লাবে পরীমনিকে হত্যাচেষ্টা ও ধর্ষণের অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জগঠন) শুনানির জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এ দিন ধার্য করেন। এদিন পলাতক আসামি শহীদুল আলমের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তিনি ধার্য তারিখের আগেই এ মামলায় জামিনবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

দেশের বিজ্ঞানী ও গবেষকদের সর্বোচ্চ শ্রম ও দায়বদ্ধতা নিয়ে জাতীয় উন্নয়নে কাজ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে চাই। প্রত্যেকে মানুষের ন্যূনতম প্রযুক্তিজ্ঞান থাকুক, সেটা চাই। প্রযুক্তি বিভেদ দূর করতে নিরলস কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবার (৩ মার্চ) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদানবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে আরো শান্তিরক্ষী নিতে চায় জাতিসংঘ

শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের আরো বেশি সহায়তা চাইলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমে ভবিষ্যৎ চাহিদা পূরণে বাংলাদেশ আরো অধিকহারে শান্তি রক্ষী সরবরাহ অব্যাহত রাখবে বলে প্রত্যাশার কথা জানান। জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাতের সময় মহাসচিব শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তি রক্ষীদেরবিস্তারিত পড়ুন
হজারো বিলাসবহুল গাড়ি নিয়ে পুড়ে যাওয়া জাহাজটি এবার ডুবলো আটলান্টিকে!

বিলাস বহুল গাড়ি বোঝাই জাহাজটি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিলো, তবে মাঝপথেই আগুন ধরে যায়। প্রায় ১৫ দিন আগে পোর্শে, ল্যাম্বরগিনিসহ হাজারও বিলাসী গাড়ি নিয়ে পুড়ে যাওয়া জাহাজটি এবার আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে। খবরটি নিশ্চিত করেছে পর্তুগালের নৌবাহিনী ও জাহাজের ম্যানেজার। দি ফেলিসিটি এইস নামের জাহাজটি পর্তুগাল থেকে ২৫০ মাইল দূরের অ্যাজোরেস দ্বীপের কাছে ডুবে যায়। জাহাজের ম্যানেজার জানিয়েছেন, ২০০ মিটার লম্বা এই নৌযানটিকে অন্য জাহাজের সাহায্যে তীরে টেনে আনার কাজবিস্তারিত পড়ুন
ইউক্রেনের বন্দরে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ, জেনে নিন বিস্তারিত ঘটনা (ভিডিও)

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই হামলা শুরু হয়। বৃহস্পতিবার হামলার অষ্টমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত সাত দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান চালিয়ে রাশিয়া এখন পর্যন্ত দখলে নিয়েছে কয়েকটি নগরী। এরই মধ্যে রুশ বাহিনীর এই অভিযানে রকেট হামলার শিকার হয়েছে বাংলাদেশের একটি জাহাজবিস্তারিত পড়ুন

