বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

৮ বিভাগেই বঙ্গবন্ধু নভোথিয়েটার স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সব বিভাগীয় শহরে বঙ্গবন্ধু নভোথিয়েটার স্থাপন করব। আমাদের আটটি বিভাগ এবং ৮টি বিভাগেই যেন নভোথিয়েটার হয়, যাতে আমাদের ছেলেমেয়েরা আরও ভালো শিক্ষা নিতে পারে এবং জ্ঞানার্জন করতে পারে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি ফেলোশিপ ও গবেষণা সহায়তা গ্রহীতাদের জাতির সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকেবিস্তারিত পড়ুন

ইউক্রেন থেকে ফিরলেই বিয়ে করার কথা ছিল হাদিসুরের

রাশিয়ার চলমান সংকটের মধ্যে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলায় আঘাতে ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে চলছে শোকের মাতম। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরের ‘এমভি বাংলা সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। এ ঘটনায় মারা যায় হাদিসুর। তিনি ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। হাদিসুরের চাচা বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুরবিস্তারিত পড়ুন

‘আর ভাঙা ঘরে থাকতে হবে না’, ফোনে ছোট ভাইকে বলেছিলেন ইঞ্জিনিয়ার হাদিসুর

‘আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না। বাড়িতে এসেই যেভাবে হোক নতুন ঘরের নির্মাণ কাজ ধরবো।’ এভাবেই কথাগুলো বলছিলেন ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলায় আঘাতে নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের ছোট ভাই। হাদিসুরের ছোট ভাই তারেক বলেন, মৃত্যুর আগেও ভাই আমাদের সঙ্গে কথা বলেছেন। ফোনে ভাই বলেন, আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না। বাড়িতে এসেই যেভাবে হোক নতুন ঘরের নির্মাণ কাজ ধরবো। তারেক আরও বলেন,বিস্তারিত পড়ুন

ডাকাত সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে ডাকাত সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউনিয়নের বনপাড়িল গ্রামের সাবেক ইউপি মেম্বার ইউসুফ আলীর ছেলে ব্যবসায়ী আলী আহমেদ দাবি করেন, ১০-১৫ জনের মুখোশধারী ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাদের বাড়িতে হানা দেয়। ডাকাত দলেরবিস্তারিত পড়ুন

বিজয় আমাদের সন্নিকটে: আমান

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, বিজয় আমাদের সন্নিকটে। তাই এই অবৈধ সরকারের পতন না ঘটিয়ে আমরা কেউ ঘরে ফিরব না। জনগণের ভোটের অধিকার কায়েম করে ঘরে ফিরব। বৃহস্পতিবার বুধবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার এলাকায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুন মাহমুদের সঞ্চালনায় আরওবিস্তারিত পড়ুন

ইউক্রেনে সেই জাহাজ থেকে বাংলাদেশি নাবিকের আকুতি ‘আমাদের বাঁচান’

ইউক্রেনে বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজ রকেট হামলার শিকার হয়ে হাদিসুর রহমান নামে এক বাংলাদেশি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। ওই জাহাজে এ মুহূর্তে অবস্থান করছেন আরও কয়েকজন বাংলাদেশি। নাবিকদের উদ্ধারের আকুতি জানিয়ে দুটি ভিডিও বার্তা দিয়েছেন এক বাংলাদেশি নাবিক, যা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগামাধ্যমে। ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ভিডিওতে ওই বাংলাদেশি নাবিককে বারবার বলতে শোনা যায়, ‘আমাদের বাঁচান। আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি।’ জানা গেছে, ‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামের ওইবিস্তারিত পড়ুন

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় একজন নিহত, শঙ্কায় আটকেপড়া নাবিকদের স্বজনরা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বাংলাদেশি জাহাজে এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় একজন নিহতের পর ওই জাহাজেই আটকে আছেন অন্য ২৮ নাবিক। চট্টগ্রামে নগরীর শিপিং করপোরেশনের সামনে সকাল থেকে ভিড় করছেন তাদের স্বজনরা। বুধবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে অলভিয়া বন্দরে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে বিমান হামলা হয়। এ সময় ঘটনাস্থলেই হাদিসুর রহমান মারা যান। এখনো পর্যন্ত তার দেহাবশেষ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

নিরাপদে কিয়েভ ছাড়তে সাহায্য করবে রুশ বাহিনী

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের মধ্যাঞ্চলীয় শহর ভাসিলকিভের দিকে চলে যেতে সহায়তা করবে রুশ বাহিনী। বৃহস্পতিবার (৩ মার্চ) মস্কোর কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইউক্রেন আক্রমণের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার সময় তিনি বলেন, রাশিয়ার সামরিক বাহিনী বেসামরিক লোকজনকে চলে যেতে কোনো বাধা দেবে না। বিবিসি জানিয়েছে, রাশিয়া এ নিয়ে দ্বিতীয়বারের মতো কিয়েভের বেসামরিক বাসিন্দাদের শহর ছেড়েবিস্তারিত পড়ুন

ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মকাণ্ড নিয়ে বিএনপি নেতাকর্মীদের নানা সন্দেহ

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কথাবার্তা ও কর্মকাণ্ড নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা সন্দেহ তৈরি হচ্ছে। দলটির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত এ ব্যক্তির সাম্প্রতিক কর্মকাণ্ড সন্দেহের চোখে দেখছে হাইকমান্ড। সরকারবিরোধী বৃহত্তর ঐক্যের পেছনে তিনি এখন বাধা হয়ে দাঁড়িয়েছেন বলেও মনে করা হচ্ছে। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ দূরত্ব তৈরি হয়। সদ্য নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে তা চরমে পৌঁছায়। সম্প্রতি নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় জাফরুল্লাহর ভূমিকাকে সন্দেহের চোখে দেখতেবিস্তারিত পড়ুন

সিলগালা ওয়াগন থেকে আড়াই টন গম উধাও!

সিলগালা ঠিক আছে, অথচ বন্ধ ওয়াগন থেকে উধাও হয়েছে প্রায় আড়াই টন গম। এমন রহস্যজনক ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে একটি ওয়াগন থেকে। গত বুধবার খালাস শ্রমিকরা কাজে এসে ওয়াগন খুলে এই দৃশ্য দেখতে পান। জানা যায়, খুলনার গম ব্যবসায়ী এসএম মোজাফফর রশিদী রেজা গত ২৮ ফেব্রুয়ারি খুলনার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) থেকে এক হাজার ৩৫০ টন গম সৈয়দপুরে নিয়ে আসেন। এসব গম সৈয়দপুরের সরকারি খাদ্যগুদামে স্থানান্তরের কাজ চলছে। ৩০টি মালবাহীবিস্তারিত পড়ুন