শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলগালা ওয়াগন থেকে আড়াই টন গম উধাও!

সিলগালা ঠিক আছে, অথচ বন্ধ ওয়াগন থেকে উধাও হয়েছে প্রায় আড়াই টন গম। এমন রহস্যজনক ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে একটি ওয়াগন থেকে।

গত বুধবার খালাস শ্রমিকরা কাজে এসে ওয়াগন খুলে এই দৃশ্য দেখতে পান।

জানা যায়, খুলনার গম ব্যবসায়ী এসএম মোজাফফর রশিদী রেজা গত ২৮ ফেব্রুয়ারি খুলনার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) থেকে এক হাজার ৩৫০ টন গম সৈয়দপুরে নিয়ে আসেন। এসব গম সৈয়দপুরের সরকারি খাদ্যগুদামে স্থানান্তরের কাজ চলছে। ৩০টি মালবাহী ওয়াগনে আনা হয় এসব গম। প্রতিটি ওয়াগনে কমপক্ষে ৪৫ টন গম পরিবহণ হয়ে থাকে।

মোজাফফর রশিদী বলেন, বুধবার সকালে খালাস করা শ্রমিকরা প্রতিদিনের মতো আনলোড কাজে যোগ দেন। এ সময় সবার উপস্থিতিতে ওয়াগনের সিল খুলে দেখা যায়, এর ভেতর থেকে প্রায় আড়াই টন গম উধাও হয়েছে।

তিনি অভিযোগ করেন, রাতেই স্টেশন এলাকা থেকে ওই গম চুরি হয়েছে। ওয়াগনের দরজার নিচে চাকু ঢুকিয়ে অভিনব কায়দায় গম চুরি হয় বলে জানান তিনি। এ ঘটনায় তিনি চরম উদ্বেগে প্রকাশ করেন।

চুরির ঘটনা সম্পর্কে সৈয়দপুর রেলওয়ে মাস্টার শওকত আলী জানান, স্টেশন এলাকাটি নিরাপত্তা বেষ্টনী হিসাবে চিহিৃত। ইয়ার্ডের পাশেই রয়েছে সৈয়দপুর রেলওয়ে থানা। এত নিরাপত্তা ভেদ করে চুরির ঘটনা ঘটতে পারে না।

তিনি পাল্টা আশংকা করে বলেন, গম চুরির ঘটনাটি স্টেশনের বাইরে ঘটতে পারে।

এ নিয়ে ঘটনাস্থলে কথা হয় সৈয়দপুর রেলওয়ে থানার এসআই শফিউল ইসলাম বলেন, চুরির ঘটনাটি রহস্যজনক। সিলগালা ঠিক আছে অথচ ওয়াগনের ভেতর থেকে গম চুরি গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সৈয়দপুর রেলস্টেশনে মালামাল খালাস কাজে নিয়োজিত শ্রমিকদের ট্যান্ডেল (সর্দার) জিকরুল হক জানান, ওয়াগনে পরিবহণকৃত মালামাল সরকারি পরিমাপক দিয়ে ওজন করা হয়। এতে ওয়াগনে মালামাল কম থাকলে তা অবশ্যই বোঝা যাবে। চুরির ঘটনা সত্য বলে জানান তিনি।
তবে অতীতে রেলস্টেশনে এ ধরনের চুরির ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার