বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় একজন নিহত, শঙ্কায় আটকেপড়া নাবিকদের স্বজনরা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বাংলাদেশি জাহাজে এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় একজন নিহতের পর ওই জাহাজেই আটকে আছেন অন্য ২৮ নাবিক। চট্টগ্রামে নগরীর শিপিং করপোরেশনের সামনে সকাল থেকে ভিড় করছেন তাদের স্বজনরা।

বুধবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে অলভিয়া বন্দরে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে বিমান হামলা হয়। এ সময় ঘটনাস্থলেই হাদিসুর রহমান মারা যান।
এখনো পর্যন্ত তার দেহাবশেষ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী।

এদিকে ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে চলছে স্বজনদের আহাজারি।
মরদেহ ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চান পরিবার।

কথা ছিল চলতি বছরের নভেম্বরে ছুটিতে এসে পাকা ঘর তুলবেন ‘এমভি বাংলার সমৃদ্ধি; জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের। কে জানত মাত্র কয়েক সেকেন্ডের দুর্ঘটনায় ধূলিসাৎ হয়ে যাবে পুরো পরিবারের স্বপ্ন।

দুর্ঘটনার ঘণ্টাখানেক আগেও মুঠোফোনে পরিবারের খোঁজখবর নিচ্ছিলেন হাদিসুর। পরে আবারও ছোট ভাইয়ের সঙ্গে কথা বলতে নেটওয়ার্ক না পেয়ে ইঞ্জিনরুম থেকে বেরিয়ে আসেন জাহাজের ব্রিজে। মুহূর্তেই রকেট হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রিয় মানুষটির লাশটি যেন ফিরে পাওয়া যায় অসহায় এই পরিবারটির এখন একটাই আকুতি।

এদিকে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় আটকেপড়া নাবিকদের দিন কাটছে শঙ্কায়। অন্যদিকে দেশে থাকা স্বজনরা একটু খবরের আশায়, তাদের দেশে ফিরিয়ে আনার আশায় চট্টগ্রাম বন্দরে ভিড় জমাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম