বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২
বর্তমানে দিন হিসাবে দেখছেন
রুশ হামলায় ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ

রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে গত এক সপ্তাহে ইউক্রেন ছেড়েছে প্রায় ১০ লাখ মানুষ। তারা জীবনের ভয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। টুইটারে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ইউক্রেনে থাকা লোকজনের জন্য মানবিক সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি। বিবিসির প্রতিবেদক লেউইস গুডঅল জানিয়েছেন, ২০১৫ সালে শরনার্থী সঙ্কটের সময় ১৩বিস্তারিত পড়ুন
‘জনতার আদালতে’ ১৮ জনকে অভিযুক্ত করে কাদের মির্জার জিডি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরসহ ১৮জনকে অভিযুক্ত করে ‘জনতার আদালতে’ (সাধারণ ডায়েরি) জিডি করেছেন বসুরহাট পৌরসভার আলোচিত ও সমালোচিত মেয়র আব্দুল কাদের মির্জা। তার দাবি তাকে হত্যা ও নেতা-কর্মী শূন্য করার জন্য অভিযুক্তরা নীলনকশা এঁকেছে। ওই জিডিতে ফেনী-২ ( ফেনী সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম এবংবিস্তারিত পড়ুন
ডেইলি মেইলের প্রতিবেদন
রুশ সেনাদের নির্দেশ মেনে চলুন, খেরসনের বাসিন্দাদের প্রতি স্থানীয় মেয়র

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই হামলা শুরু হয়। আজ বৃহস্পতিবার হামলার অষ্টমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত সাত দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান চালিয়ে রাশিয়া এখন পর্যন্ত দখলে নিয়েছে কয়েকটি নগরী। এর মধ্যে রয়েছে দেশটির অন্যতম বৃহত্তম নগরী খেরসন। রাজধানী কিয়েভ থেকে ৩০০বিস্তারিত পড়ুন
লিটন-মিরাজকে নিয়ে আইসিসির হাস্যকর ভুল

বড় রকমের ভুল করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অনেকের মতে, হাস্যকর কাণ্ড ঘটিয়েছে তারা। বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের জাতীয়তাই বদলে দিয়েছে সংস্থাটি। বাংলাদেশ দলের স্পিন-অলরাউন্ডার মিরাজকে প্রতিপক্ষ দল আফগানিস্তানেরই বানিয়ে দিল তারা। পরিচয় করিয়ে দেওয়া হলো ‘রশিদ খানের সতীর্থ’ হিসেবে! এতেই শেষ নয়; আফগানিস্তান সিরিজের শীর্ষ রান সংগ্রাহক বাংলাদেশি ওপেনার লিটন দাসকে শ্রীলংকান বানিয়ে দিল আইসিসি। বুধবার দুপুরে এক বিবৃতিতে এ দুটি ভুল করেবিস্তারিত পড়ুন
‘অদ্ভুত শব্দ’ই খোঁজ দিল ১০ বছর আগে হারানো আইফোনের

হালের ক্রেজ আইফোনের আবেদন ১০ বছর আগেও একই ছিল। ১০ বছর আগে সাধের আইফোনটি হারিয়ে ফেলেছিলেন এক নারী। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও সাধের আইফোনটি কোথাও খুঁজে পাননি তিনি। এক দশক পর সেই হারানো ফোনটি পেয়ে একদম তাজ্জব বনে গেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা বেকি ব্যাকহ্যাম সে সময় আইফোন হারিয়েও তাজ্জব হয়ে গিয়েছিলেন। কারণ বাড়ি থেকে কোথাও বের নাবিস্তারিত পড়ুন
চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন মাশরাফি

জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই ১৫ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। প্রথম দিনের দলবদলে মাশরাফি বিন মুর্তজা যোগ দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। এর আগে ছিলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে। যদিও পুরোপুরি ফিট নন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। বিপিএলে পাওয়া চোটে তার নতুন দলের হয়ে খেলা অনিশ্চিত। তার অস্ত্রোপচার প্রয়োজন। আর নিজের চিকিৎসার জন্য শিগগিরই ভারতে যাচ্ছেন মাশরাফি। ভারতীয় চিকিৎসকের পরামর্শেই করে অস্ত্রোপচার করবেন তার সিদ্ধান্ত নেবেন। বুধবার বিকালে শেরেবাংলায়বিস্তারিত পড়ুন
প্রতিবেশী দেশ উন্নত না হলে ভারত উন্নত হবে না: হর্ষ বর্ধন শ্রিংলা

প্রতিবেশী দেশ উন্নত না হলে ভারত উন্নত হবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বুধবার সেন্ট স্টিফেন কলেজে ইয়ং লিডার নেইবারহুড ফার্স্ট ফেলোশিপ প্রোগ্রামে স্বাগত বক্তৃতা দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। সেখানে শ্রিংলা এ মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শ্রিংলার পুরো বক্তব্য প্রকাশ করা হয়েছে। নেইবারহুড ফার্স্ট ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিয়েছে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার ২১ শিক্ষার্থী। বক্তৃতায় হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশগুলোবিস্তারিত পড়ুন
জেনে নিন শিশু হৃদরোগে আক্রান্ত হওয়ার লক্ষণ

শিশুর জটিল রোগগুলোর একটি হৃদরোগ। বর্তমানে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরও হৃদরোগ হচ্ছে। অনেক শিশু জন্মগত হৃদরোগী। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অব বাংলাদেশের শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনজুর হোসেন হৃদরোগের অনেক উপসর্গ রয়েছে। কিছু কিছু উপসর্গ থাকলে শিশুর হৃদরোগ আছে তা দৃঢ়ভাবে নিশ্চিত হওয়া যায়। জন্মগত হলেও জন্মের পর বা কিছু সময়ের জন্য জন্মগত হৃদরোগের কোনো লক্ষণ নাও থাকতে পারে। কখনও কখনও সাধারণ জন্মগত হৃদরোগ, যেমন ‘হোল-ইন-হার্ট’ জন্মের পর প্রথমবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে টিউবওয়েল বিতরন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হতদরিদ্র ১০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৩ মার্চ-২০২২) সকালে এবিএস ফাউন্ডেশনের রাজগঞ্জ কার্যালয়ের সামনে এ টিউবওয়েলগুলো বিতরণ করা হয়। এসময় এবিএস ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুল হক তুহিন, ম্যানেজার মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আব্দুল হক তুহিন বলেন- পর্যায়ক্রমে মণিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হবে। এবিএস ফাউন্ডেশন মানুষের সেবায় নিয়জিত। এই ফাউন্ডেশনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

