বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, জানুয়ারি ১, ২০২৩

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে পাঠ্যপুস্তক উৎসব

কলারোয়ায় উৎসব মুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিন সরকার ঘোষিত পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন। এসময় কৃষিবিদ আবুল হোসেন মিয়া বলেন, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তিনি শিক্ষার্থীদের লেখা-পড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান। প্রতিবছর ১জানুয়ারিতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় ‘পাঠ্যপুস্তক উৎসব’

কলারোয়া আলিয়া মাদরাসায় ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপিত হয়েছে। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি রবিবার নুতন বই পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। আনন্দে মেতে ওঠে তারা। এদিন সকাল ১১টায় কলারোয়া আলিয়া মাদরাসার হলরুমে অনুষ্ঠিত পাঠ্যপুস্তক উৎসবে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন কলারোয়া ইউআরসি ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব ও অভিভাবক বদরুজ্জামান লাল্টু। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মহিদুর রহমান।

সাতক্ষীরা ডি.বি, রসুলপুর হাইস্কুল, আহ্ছানিয়া মিশন মাদ্রাসায় বই উৎসব

সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ববিবার (০১ জানুয়ারি) সকালে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলাবিস্তারিত পড়ুন

শুরু হলো সুন্দরবনে বাঘ গণনা কার্যক্রম

সুন্দরবনে বাঘের সংখ্যা নির্ধারণে আবার শুরু হয়েছে বাঘ গণনা। ‘সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প’–এর আওতায় এ গণনার কাজ শুরু করা হয়। নতুন বছরের প্রথম দিন রবিবার (১ জানুয়ারি) সকাল থেকে বনে ক্যামেরা ট্র্যাপিংয়ের (ফাঁদ) কাজ শুরু করেছে বন বিভাগ। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন বছরের প্রথম দিন সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে তৃতীয়বারের মতো বাঘ গণনার কাজ শুরু হয়েছে। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে নতুন বইয়ের গন্ধে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে শিশুরা

কনকনে শীত! তাতে কী নতুন বই পেতে রবিবার (১ জানুয়ারি) সকাল সকালই স্কুলে হাজির হয়েছিল শিক্ষার্থীরা। বই উৎসব অনুষ্ঠান শেষে বই তুলে দেওয়া হয় প্রতিটি শিক্ষার্থীর হাতে। নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি হয় নতুন বছরের স্বপ্নও। অজানা কবিতা, গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শানিত করার অদম্য ইচ্ছায় উচ্ছ্বাসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলোবিস্তারিত পড়ুন

দেশব্যাপী বই উৎসবে শিশুদের উচ্ছ্বাস

নতুন বছরের প্রথম দিনে বই উৎসব। নতুন বই পাওয়ায় উচ্ছ্বাসিত সারাদেশের লাখ লাখ শিক্ষার্থী। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। এদিন রাজধানীর বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বই বিতরণ উৎসব-২০২৩ এর অনুষ্ঠানে যোগ দেয়। বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণের এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১ জানুয়ারি) সকালে বই উৎসবে যোগ দিতে রাজধানীর বিভিন্ন স্কুল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলে,বিস্তারিত পড়ুন

বর্ণিল আয়োজনে বিশ্বজুড়ে নববর্ষ উদ্‌যাপন

বর্ণিল আতশবাজিতে দেশে দেশে খ্রিষ্টীয় নববর্ষ বরণ করছে মানুষ। জমকালো আয়োজন দেখে মুগ্ধ দর্শনার্থীরা। বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। ২০২৩-এর প্রথম প্রহরে অস্ট্রেলিয়ায় হয়ে গেল জমকালো আতশবাজি প্রদর্শনী। রঙিন আলোর ঝলকানি নিয়ে এলো নতুন বছর। খ্রিষ্টীয় বর্ষবরণে আলোর ঝলকানি দেখা যায় অস্ট্রেলিয়াতে। দেশটির বিখ্যাত সিডনি হারবারে বর্ণিল আতশবাজিতে স্বাগত জানানো হয় ২০২৩ কে। প্রায় ১৫ মিনিটের প্রদর্শনীতে ফোটানো হয় কয়েক টন আতশবাজি। মনোমুগ্ধকর এ আলোর খেলাবিস্তারিত পড়ুন

মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বছরের প্রথম দিন রোববার (১ জানুয়ারি)পূর্বাচলে স্থায়ী এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো এ মেলা শুরু হলো। মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা দুর্নীতি করতে আসিনি; দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি। বাবা-মা পরিবার হারিয়ে এদেশে দুর্নীতি করতে ফিরে আসিনি। সব হারিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে এসেছি। ২১ বছর পর ক্ষমতায় আসার পর আমাদের সরকারের একটি নীতিমালা ছিল ব্যবসাবান্ধব নীতি গ্রহণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবে মেতে উঠলো শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিন নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। ১ জানুয়ারী রবিবার শীতের কুয়াশা মাখা সকালে প্রতিটি প্রাইমারি ও হাইস্কুলে বই উৎসব পালন করা হয়। একই সাথে বরণ করে নেয়া হয় নবীন শিক্ষার্থীদের। সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শীতের কুয়াশা মাখা সকালে সাতক্ষীরায় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বইবিস্তারিত পড়ুন

নড়াইলে শখের বশে কুল চাষ করে ভাগ্যবদল!

নড়াইলে কুল চাষে ভাগ্যবদল মো. রাকিবুল ইসলাম শখের বশে করেছেন কুলের বাগান। লিজ নেওয়া প্রায় পাঁচ একর জমিতে রোপণ করেছেন ১৫ শতাধিক কুলের চারা। কাশ্মীরি, থাই, বলসুন্দরী ও সিডলেস কুলের এ বাগান দেখতে প্রায় নিয়মিত লোকজন ভীড় করছেন। আলোচিত এ কুলের বাগানটি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামে। কৃষক মো. জহর শেখের বাড়ি লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায়। তার ছেলে মো. রাকিবুল ইসলাম (২৫) সম্প্রতি যশোর ক্যান্টলমেন্ট কলেজ থেকে স্নাত্তক শেষ করেছেন। তিনিবিস্তারিত পড়ুন