রবিবার, জানুয়ারি ১, ২০২৩
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ

অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা পৌরসদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্ণিং হোম’র সকল শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে নতুন বছরের প্রথম দিনের বই বিতরণ উৎসবের সভাপতিত্ব করেন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রওশনারা শিখা, শারমিন আফরোজ ইভা, সাবিনা হিরা, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সবুজ আক্তার, রঞ্জিত কুমার,বিস্তারিত পড়ুন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে নয়াপল্টনে। রোববার (১ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জাতীয়তাবাদী ওলামা দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবুল হোসেন জানাজা পরিচালনা করেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শাজাহান ওমর, উপদেষ্টা পরিষদের হাবিবুর রহমান হাবিব, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুসবিস্তারিত পড়ুন
দেশে করোনাভাইরাসের ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত

দেশে করোনাভাইরাসের ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। চীন থেকে আসা কোয়ারেন্টাইনে থাকা একজন চীনা নাগরিকের নমুনায় করোনার এই নতুন উপধরন শনাক্ত হয়েছে। রোববার (১ জানুয়ারি) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার (চীনা নাগরিক) নমুনার জিনোম সিকোয়েন্স করে এই নতুন ধরন চিহ্নিত করা হয়েছে। তবে আক্রান্ত নাগরিক সুস্থ আছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকাবিস্তারিত পড়ুন
লালমনিরহাট সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিপুল হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) ভোরে বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত বিপুল হোসেন পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হন বাংলাদেশি যুবক। সঙ্গীরা উদ্ধার করে রংপুরবিস্তারিত পড়ুন
ভূত তাড়ানোর নাম করে ধর্ষণ! কবিরাজ গ্রেফতার

ভূত তাড়ানোর নাম করে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে। পুলিশ শনিবার ভাকিল রাজ শেখ নামে ওই কবিরাজ তথা ওঝাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর তাদের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই নারী। তার অভিযোগ, ভূত তাড়ানোর কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ভাকিল। কিন্তু একা পেয়ে সেখানে তাকে ধর্ষণ করেন অভিযুক্ত। স্থানীয় এসপিবিস্তারিত পড়ুন
ছেলে মারা গেছে, পেলের মা এখনও জানেন না !

ফুটবলের কিংবদন্তি ব্রাজিলিয়ান লিজেন্ড পেলে আর নেই। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৮২ বছর বয়সী ফুটবলের রাজা। তিন দিন পার হলেও এখনো ছেলের মৃত্যুর খবর জানেন না পেলের মা সেলেস্তে আরান্তেস। মাতৃভক্ত ছিলেন পেলে। তার ফুটবলার হওয়ার বড় উৎসাহ ছিলেন মা। বাল্যকালে বাবার কাছ থেকে ফুটবল দীক্ষা নিয়েছিলেন তিনি। কিন্তু মা ছিল তার সুখ-দুঃখের আশ্রয়স্থল। শুধু মায়ের কথা চিন্তা করে ব্রাজিল ছেড়ে ইউরোপের কোনো ক্লাবে পাড়ি জমাননি পেলে।বিস্তারিত পড়ুন
তালায় বন্ধকী জমির টাকা ফেরত পেতে অসহায় কৃষকদের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় বন্ধকী জমির ২১ লক্ষ টাকা ফেরত পেতে ভুক্তভোগী কৃষকরা সংবাদ সম্মেলন করেছে। রবিবার (১ জানুয়ারী) বিকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১ জন ভুক্তভোগী কৃষক স্বাক্ষরিত লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম সুমন। তিনি বলেন তালার জেঠুয়া গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের ছেলে শাহ কামাল লাঞ্চু চাকুরীর সুবাদে দীর্ঘদিন এলাকার বাইরে অবস্থান করেন। এই দীর্ঘ ২৪ বছর কাল যাবৎ শাহ কামালবিস্তারিত পড়ুন

