বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বন্ধকী জমির টাকা ফেরত পেতে অসহায় কৃষকদের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় বন্ধকী জমির ২১ লক্ষ টাকা ফেরত পেতে ভুক্তভোগী কৃষকরা সংবাদ সম্মেলন করেছে। রবিবার (১ জানুয়ারী) বিকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১ জন ভুক্তভোগী কৃষক স্বাক্ষরিত লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম সুমন। তিনি বলেন তালার জেঠুয়া গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের ছেলে শাহ কামাল লাঞ্চু চাকুরীর সুবাদে দীর্ঘদিন এলাকার বাইরে অবস্থান করেন। এই দীর্ঘ ২৪ বছর কাল যাবৎ শাহ কামাল লাঞ্চুর বসত ভিটায় স্ব-পরিবারে বসবাস সহ তাদের সমুদয় জায়গা-জমির তদারকির দায়িত্বে ছিলেন একই এলাকার মৃত শেখ মোবারক আলীর ছেলে এস এম তরিকুজ্জান। সেই থেকে তরিকুজ্জান উক্ত ভিটায় বাড়ী-ঘর নির্মান সহ এলাকার কৃষকদের নিয়ে জমি-জায়গা চাষাাবাদ করে আসছেন। সেই সুবাদে তরিকুজ্জান এলাকার কৃষকদের নিকট লাঞ্চুর জমি-জায়গা বন্ধন রাখতে শুরু করেন। কৃষকরা ডকুমেন্ট চাইলে,বন্ধক গ্রহিতা কৃষদেরকে মোবাইলে কথা বলিয়ে দেওয়া সহ তরিকুজ্জান স্বাক্ষরিত ষ্টাম্পে চুক্তিপত্রের মাধ্যমে লাঞ্চুর জমি-জায়গা বন্ধন রেখে ২১ লক্ষ টাকা গ্রহন করে তরিকুজ্জামান। সেই থেকে ১৫/২০ বছর যাবৎ এলাকার ২১ জন কৃষক উক্ত জমি বন্ধক হিসাবে চাষাবাদ করে আসছে। কৃষকরা আরও জানান, শাহ কামাল লাঞ্চু বছরে দু-একবার বাড়ীতে আসলে আমরা তাকে সব কিছু জানালে, তিনি তরিকুলের সহিত সমন্বয় করতে বলেন। সম্প্রতি শাহ কামাল লাঞ্চু বাড়ীতে এসে আমাদেরকে টাকা ফেরত না দিয়েই থানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। খেটে খাওয়া ভুক্তভোগী কৃষকরা আরও জানান, তরিকুজ্জানকে পলাতক বললেও লাঞ্চুর বাড়ীতেই তার স্ত্রী- সন্তান এখনও অবস্থান করছে, এটি লাঞ্চুর টাকা না দেওয়ার অপ-কৌশল বলেও উল্লেখ করেন কৃষকরা। এলাকার অসহায় কৃষকদের বন্ধকী জমির টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী কৃষকরা।

একই রকম সংবাদ সমূহ

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন