বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণিল আয়োজনে বিশ্বজুড়ে নববর্ষ উদ্‌যাপন

বর্ণিল আতশবাজিতে দেশে দেশে খ্রিষ্টীয় নববর্ষ বরণ করছে মানুষ। জমকালো আয়োজন দেখে মুগ্ধ দর্শনার্থীরা। বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। ২০২৩-এর প্রথম প্রহরে অস্ট্রেলিয়ায় হয়ে গেল জমকালো আতশবাজি প্রদর্শনী।

রঙিন আলোর ঝলকানি নিয়ে এলো নতুন বছর। খ্রিষ্টীয় বর্ষবরণে আলোর ঝলকানি দেখা যায় অস্ট্রেলিয়াতে। দেশটির বিখ্যাত সিডনি হারবারে বর্ণিল আতশবাজিতে স্বাগত জানানো হয় ২০২৩ কে। প্রায় ১৫ মিনিটের প্রদর্শনীতে ফোটানো হয় কয়েক টন আতশবাজি। মনোমুগ্ধকর এ আলোর খেলা দেখেন লাখ লাখ মানুষ। সিডনির মেয়র আগেই জানিয়েছিলেন, তারা এ বছর ‘সর্বকালের সেরা’ নববর্ষ উদ্‌যাপন করতে চলেছেন।

তাইওয়ানেও চোখ ধাঁধানো আতশবাজি আর আলোকসজ্জায় বরণ করা হলো নতুন বছর ২০২৩ কে। হংকং এর ভিক্টোরিয়া হারবারে আলোক প্রদর্শনীর মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন বছরকে। আলো ঝলকানি আর সংগীতে শুরু নতুন বছর ২০২৩।

বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয়া হয় থাইল্যান্ডেও। আতশবাজির লঙিন আলোয় মুগ্ধ সবাই। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে রঙিন আলোয় আলোকিত হয়ে উঠে বিশ্বের সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফা। আতশবাজির ঝলকানিতে মুখোর হয়ে উঠে চারপাশ। খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নিতে ছিল না আয়োজনের কোনো কমতি।

চোখ ধাঁধানো আলোকসজ্জা আর আতশবাজির মধ্য দিয়ে ব্রিটেনে বরণ করে নেয়া হয় নতুন বছরকে। রাত ১২টা বাজতেই লন্ডনে আলোর ঝলকানিতে মুখোর হয়ে উঠে চারপাশ। লন্ডনে বিগ বেন ক্লক টাওয়ার ঘিরে আতশের আলোর ঝলকানি ছিল প্রয়াত রানি দ্বিতীয় এলেজিবেথের শোকের ছাপ।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। অকল্যান্ডের ১ হাজার ৭৬ ফুট উঁচু স্কাই টাওয়ারে আয়োজন করা হয় আতশবাজিসহ মনোমুগ্ধকর আলোকসজ্জার। বর্ণিল আলোকচ্ছটায় খ্রিষ্টীয় নববর্ষ ২০২৩ কে বরণ করে নেন নিউজিল্যান্ডবাসী।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা