শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সদরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে মতবিনিময়কালে এমপি রবি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের ঘরে ঘরে গিয়ে তুলে ধরার আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে দেশ স্বাধীন এবং দেশের সকল উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অবদান। তাই দেশেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সরকারের উন্নয়নের প্রচারণায় হামলাঃআহত-৭

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তথ্য সম্বলিত লিফলেট বিতরণ ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারকালে শহরের বাঁকাল মার্কাজ মোড়ে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় ৬/৭ জন মারত্বক আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। হামলার ঘটনায় কুখরালী গ্রামের মৃত কফিল উদ্দিন’র ছেলে সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তৃণমূল সিএসও’র সহায়ক পরিবেশ সৃষ্টির সুপারিশমালার গবেষণা ফলাফল অবহিতকরণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে তৃণমূল সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর সহায়ক পরিবেশ সৃষ্টি, আইন, বিধি-বিধান, প্র-বিধান এবং নীতি বাস্তবয়নে সার্বিক চ্যালেঞ্জ ও সুপারিশমালার উপর গবেষণার ফলাফল বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের কামালানগরস্থ লেকভিউতে একশনএইড বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহ-অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন ভুমিজ ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে। আইডিয়াল পরিচালক ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু

মেহেদী হাসান শিমুলঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে নৌকার প্রতীকে ভোট চেয়ে সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু । মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুর বাজারে শত শত নেতাকর্মী দের নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কেরালকাতার সিংগা বাজারে আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০ অক্টোবর) বিকালে সিংগা বাজার মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি বিরোধী দল বি,এন,পি ও জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে দলীয় কর্মীদের শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি আরোবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভে নোংরা স্লোগান, শিক্ষক ও সুধি সমাজের তিব্র নিন্দা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার কিষান মজদুর ইউনাইটেড একাডেমী হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে প্রায় শতাধিক শিক্ষার্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারের বিরুদ্ধে বিক্ষোভে “নাজিম বাহারের দুই গালে, জুতা মারো তালে তালে, প্রধান শিক্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে, নাজিম বাহারের নরম গালে জুতা মারো তালে তালে স্লোগান দিতে দিতে কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনবিস্তারিত পড়ুন

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগরঃ বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাইনবাড়ি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উদ্ধার সামগ্রী বিতরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৪:০০ টায় উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হারানো ২৭০ মোবাইল ফোনসহ প্রতারণার টাকা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ২৭০টি হারানো মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে তা প্রকৃত মালিকদের ফেরত দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা পুলিশ লাইন কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে উক্ত মোবাইল ফোন ও নগদ টাকা ফেরত দেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এ সময় তিনি বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরতবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে রাতের আঁধারে ধর্ষনের শিকার কলেজ ছাত্রী

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে রাতের আঁধারে এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের রাণীতলা গ্রামে ওই ছাত্রীর বাড়িতে। ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী জানান, গত ৩ বছর আগে মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের নুর হোসেন বাবু হাজী মোড়লের ছেলে শামসুজ্জামান সেলিম মোড়লের (২৬) সাথে তার প্রেমের সম্পর্কবিস্তারিত পড়ুন

শিশু অধিকার লঙ্ঘনে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে শিশু ফোরামের মাসিক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় শিশু অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে ধুলিহর ইউনিয়ন শিশু ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নে শিশু ফোরামের মাসিক সভায় ২০ জন ছেলে ও মেয়ে শিশু অংশগ্রহণ করেন। শিশু ফোরামের মাসিক সভায় শিশুদের বয়ঃসন্ধিকালীন পরিচর্চা, বাল্যবিবাহের কুফল, শিশুদের অধিকার রক্ষায় শিশু ফোরামের ভূমিকা, সরকারি হেল্প লাইন নাম্বার, শিশু অধিকার পরিস্থিতি, ডেঙ্গুবিস্তারিত পড়ুন