শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু

মেহেদী হাসান শিমুলঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে নৌকার প্রতীকে ভোট চেয়ে সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুর বাজারে শত শত নেতাকর্মী দের নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের দেশব্যাপী উন্নয়ন ও সাফল্য ও সাতক্ষীরা সদরের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্মিলিত লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেন আসাদুজ্জামান বাবু ।
বাজারে বিভিন্ন জায়গায় গণসংযোগ শেষে
ব্রহ্মরাজপুর বাজারের চার রাস্তা মোড়ে এক পথসভায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নিলিপ মল্লিকের সভাপতিত্বে ও ধুলিহর ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সহ-সভাপতি সামিউল ফেরদাউস পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মগরেব আলী , সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল